1. : lf_DywtXa9AH2Ai :
  2. live@www.dainikalokitonews.com : - : - -
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্ব ফাঁকি ঠেকাতে ঠিকাদারদের তথ্য চেয়েছে এনবিআর হরমুজ প্রণালি মার্কিন ভূখণ্ড হবে ‍‍`খুব শিগগির‍‍`: ট্রাম্প স্মিথকে ফিরিয়ে জয়ের আরও কাছে বাংলাদেশ সেলিম তালুকদার আকাশ আসক এর অর্গানাইজিং সেক্রেটারি মনোনিত শিক্ষা ক্ষেত্রে স্থবিরতা দূর করে গতি ফিরিয়ে আনুন-জাতীয় শিক্ষক ফোরাম শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না,প্রধানমন্ত্রী গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে কঠোর নিরাপত্তা,মোতায়েন পাঁচ প্লাটুন বিজিবি সিলেটে স্কয়ার রেস্টুরেন্টে নিম্নমানের খাবার ও দুর্ব্যবহারের অভিযোগ,দ্রুত তদন্তের দাবি মির্জাপুরে মা ও শিশুর মরদেহ উদ্ধার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল,পরিবারের জন্য চাইলেন ক্ষমা

স্মিথকে ফিরিয়ে জয়ের আরও কাছে বাংলাদেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটের পতন ঘটিয়ে বাংলাদেশকে জয়ের আরও কাছে নিয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ। তাঁর বলে বিদায় নিয়েছেন স্বাগতিক দলের অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ।

দ্রুত দুই উইকেট তুলে নেওয়ার পর বাংলাদেশের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন স্মিথ। একপ্রান্ত আগলে রেখে দলের ইনিংসকে টেনে নেওয়ার চেষ্টা করছিলেন তিনি। এমনকি একবার আউট হওয়ার পর পুনর্বিবেচনার সুযোগ নিয়ে বেঁচেও গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত মিরাজের ঘূর্ণিতে আর টিকতে পারেননি এই অস্ট্রেলিয়ান ব্যাটার।

ইনিংসের ৩৮তম ওভারে মিরাজের করা লেন্থ বল অন ড্রাইভ করার চেষ্টা করেন স্মিথ। তবে শটটিতে যথেষ্ট জোর ছিল না। ফলে বলটি সরাসরি গিয়ে জমা পড়ে বোলার মিরাজের হাতেই। ক্যাচ নিয়ে স্মিথকে সাজঘরে ফেরান তিনি।

স্মিথের বিদায়ের ঠিক আগে ম্যাচের সম্ভাব্য ফলাফলের হিসাবেও বাংলাদেশের পাল্লা ভারী ছিল। ফক্স স্পোর্টসের পূর্বাভাস অনুযায়ী, তখন বাংলাদেশের জয়ের সম্ভাবনা ছিল ৮৫ শতাংশ।

ধারাভাষ্যকার কেরি ও’কিফিও এর আগে জানিয়েছিলেন, বাংলাদেশের জয়ের পথে সবচেয়ে বড় বাধা হতে পারেন স্মিথ। তাঁকে দ্রুত ফিরিয়ে দিতে পারলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।

শেষ পর্যন্ত সেই গুরুত্বপূর্ণ উইকেটটিই তুলে নিল বাংলাদেশ। স্মিথের বিদায়ের পর অস্ট্রেলিয়ার সামনে এখন আরও কঠিন চ্যালেঞ্জ। ফলে বাংলাদেশের বহুপ্রতীক্ষিত জয় এখন সময়ের অপেক্ষা কি না, সেটিই দেখার বিষয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট