1. : lf_DywtXa9AH2Ai :
  2. live@www.dainikalokitonews.com : - : - -
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে সোনালী আঁশ খ্যাত পাটের বাম্পার ফলনেও দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসের নতুন পাতা,ডারউইন টেস্টে বাংলাদেশকে ৯ উইকেটের অবিস্মরণীয় জয় উপহার দিলেন মিরাজ-হাসান মক্কা প্রতিরক্ষা চুক্তিতে মিশরের যোগদানের সম্ভাবনা,এরদোয়ান গ্যাস সংকটে স্থবির জনজীবন শ্যামল পৃথিবীর কোমল ছায়া আমাদের নিরাপদ আশ্রয়-ড. আব্দুল ওয়াদুদ খোলা হাঁটি শিল্প-বাণিজ্য মেলার আড়ালে বিদ্যুৎ অপচয় ও গভীর রাতে লটারি-জুয়ার অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে টুঙ্গিপাড়ায় যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল মুকসুদপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল বীরগঞ্জে বিএনপি দলীয় কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল বদলগাছী উপজেলায় বেড়ি বাঁধের সরকারি জমি দখল করে দোকান ঘর করার অভিযোগ

মুকসুদপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মুকসুদপুরে(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

খালেদা জিয়ার জন্মদিনে মুকসুদপুরে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার দিগনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু। উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুবুল আলম হিরুর সভাপতিত্বে এবং জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজুর রহমান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল আলম, জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব বদরুজ্জামান এজাজ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক হাওলাদার, উপজেলা মহিলা দলের সভানেত্রী জোহরা আলম, পৌর মহিলা দলের আহ্বায়ক নিশাত জাহান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস, উপজেলা ওলামা দলের আহ্বায়ক এনামুল হাসান মাসুদ ও শ্রমিকদল নেতা পলাশ শেখ। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর নেতৃত্ব ও অবদানের কথা স্মরণ করেন।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট