1. : lf_DywtXa9AH2Ai :
  2. live@www.dainikalokitonews.com : - : - -
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে সোনালী আঁশ খ্যাত পাটের বাম্পার ফলনেও দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসের নতুন পাতা,ডারউইন টেস্টে বাংলাদেশকে ৯ উইকেটের অবিস্মরণীয় জয় উপহার দিলেন মিরাজ-হাসান মক্কা প্রতিরক্ষা চুক্তিতে মিশরের যোগদানের সম্ভাবনা,এরদোয়ান গ্যাস সংকটে স্থবির জনজীবন শ্যামল পৃথিবীর কোমল ছায়া আমাদের নিরাপদ আশ্রয়-ড. আব্দুল ওয়াদুদ খোলা হাঁটি শিল্প-বাণিজ্য মেলার আড়ালে বিদ্যুৎ অপচয় ও গভীর রাতে লটারি-জুয়ার অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে টুঙ্গিপাড়ায় যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল মুকসুদপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল বীরগঞ্জে বিএনপি দলীয় কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল বদলগাছী উপজেলায় বেড়ি বাঁধের সরকারি জমি দখল করে দোকান ঘর করার অভিযোগ

খালেদা জিয়ার জন্মদিনে টুঙ্গিপাড়ায় যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

বাদল শেখ,গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গণতন্ত্রের মা ও বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় উপজেলার পাটগাতী বাজারে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি মোক্তার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা ছাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও অবদান দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শকে ধারণ করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মী, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। দোয়া ও মোনাজাতে উপজেলা বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট