1. : lf_DywtXa9AH2Ai :
  2. live@www.dainikalokitonews.com : - : - -
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় সার বোঝাই ট্রাক ও যাত্রীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত-৪ মাদারীপুরে অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে নগদ অর্থ জরিমানা করলো ভোক্তা অধিকার অধিদপ্তর অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাষ্ট্রপতি নির্বাচন,ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা ঘোড়াঘাটে লোডশেডিং ও ভৌতিক বিদ্যুৎ বিলে নাভিশ্বাস ও অতিষ্ঠ জনজীবন সিংগাইরে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ভাঙ্গুড়ায় ছাত্রদল নেতা ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার  জরুরি গ্যাস সরবরাহে ৮ কার্গো এলএনজি আমদানিসহ ৪ প্রস্তাব অনুমোদন ওয়ারেন্ট তামিল ও মাদক বিরোধী অভিযানে বীরগঞ্জ থানা শীর্ষে! এসআই দিপু শ্রেষ্ঠ অফিসার

সিংগাইরে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে জেলা সিভিল সার্জনের কার্যালয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস। অভিযানে সহযোগিতা করেন সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফসান রেজা।

অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাস্থ্যসেবা কার্যক্রম, প্রয়োজনীয় কাগজপত্র ও প্যাথলজি বিভাগের কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় অনিয়ম পাওয়ায় সিংগাইরের সায়মা ডায়াগনস্টিক সেন্টার ও শাহরাইল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়।
এ ছাড়া ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার, খান ডায়াগনস্টিক সেন্টার ও সিংগাইর ক্লিনিকের প্যাথলজি বিভাগের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অন্যদিকে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও ইব্রাহিম মেমোরিয়াল মেডিকেল সেন্টারকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ ও যাচাই-বাছাইয়ের সুযোগ দেওয়া হয়েছে।

অভিযান শেষে সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, মানিকগঞ্জের জনগণের জন্য মানসম্মত ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়ম ও অব্যবস্থাপনা বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট