1. : lf_DywtXa9AH2Ai :
  2. live@www.dainikalokitonews.com : - : - -
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় সার বোঝাই ট্রাক ও যাত্রীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত-৪ মাদারীপুরে অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে নগদ অর্থ জরিমানা করলো ভোক্তা অধিকার অধিদপ্তর অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাষ্ট্রপতি নির্বাচন,ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা ঘোড়াঘাটে লোডশেডিং ও ভৌতিক বিদ্যুৎ বিলে নাভিশ্বাস ও অতিষ্ঠ জনজীবন সিংগাইরে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ভাঙ্গুড়ায় ছাত্রদল নেতা ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার  জরুরি গ্যাস সরবরাহে ৮ কার্গো এলএনজি আমদানিসহ ৪ প্রস্তাব অনুমোদন ওয়ারেন্ট তামিল ও মাদক বিরোধী অভিযানে বীরগঞ্জ থানা শীর্ষে! এসআই দিপু শ্রেষ্ঠ অফিসার

অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

দীর্ঘ দুই দশক পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে স্বপ্নের মতো একটি দিন পার করল বাংলাদেশ। পেসারদের তোপ আর ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্সে ডারউইন টেস্টের প্রথম দিন শেষে সুদৃঢ় অবস্থানে রয়েছে সফরকারীরা।

হাসানের দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটে তানজিদ হাসান ও মুমিনুল হকের লড়াইয়ে ১ উইকেটে ৯৬ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে স্বাগতিকদের চেয়ে এখন মাত্র ১০২ রানে পিছিয়ে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা, হাতে রয়েছে এখনো ৯টি উইকেট।

এর আগে সকালে ডারউইনে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচের শুরু থেকেই টাইগার পেসারদের বিধ্বংসী সুইং ও গতিময় বোলিংয়ের মুখে পড়ে তাস ঘরের মতো ভেঙে পড়ে অজিদের শক্ত ব্যাটিং লাইনআপ। ফলে মাত্র ১৯৮ রানেই গুটিয়ে যায় ক্যাঙ্গারু বাহিনীর প্রথম ইনিংস। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ইনিংসে প্রতিপক্ষের ১০টি উইকেটের সবগুলোই শিকার করেছেন পেসাররা।

স্বাগতিক ব্যাটারদের মূল ধস নামান পেসার হাসান মাহমুদ। ৫৫ রান খরচায় ৬টি উইকেট নিয়ে নিজের সেরা বোলিং ফিগার উপহার দেন এই স্পিডস্টার। সেই সঙ্গে প্রথম কোনো বাংলাদেশি বোলার হিসেবে ক্যাঙ্গারুর দেশে এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নেওয়ার ইতিহাস গড়েন হাসান। তাকে যোগ্য সঙ্গ দিয়ে তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন ২টি করে উইকেট তুলে নেন। অজিদের পক্ষে অভিজ্ঞ স্টিভেন স্মিথ সর্বোচ্চ ৭১ রান করলেও দলের আর কেউ ২৫ রানের গণ্ডি পার হতে পারেননি।

জবাবে ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো ছিল। ওপেনিং জুটিতে ৩৬ রান যোগ হওয়ার পর ২০ রান করে মিচেল স্টার্কের বলে আউট হন সাদমান ইসলাম। তবে প্রাথমিক সেই ধাক্কা সামলে নেন তিন নম্বরে নামা মুমিনুল হক ও উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান। দুইজনে মিলে দিন শেষে অবিচ্ছিন্ন ৬০ রানের জুটি গড়ে দলকে নিরাপদ স্থানে নিয়ে যান।

দিনশেষে মুমিনুল ৩৫ এবং তানজিদ ৩২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। দ্বিতীয় দিনেও ম্যাচ নিয়ন্ত্রণে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে লাল-সবুজ বাহিনী।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া (১ম ইনিংস): ১৯৮/১০ (৫৩ ওভার); স্মিথ ৭১, ওয়েদারাল্ড ২৩; হাসান ৬/৫৫, ইবাদত ২/৩৯, তাসকিন ২/৫৫।

বাংলাদেশ (১ম ইনিংস): ৯৬/১ (২৪ ওভার); মুমিনুল ৩৫*, তানজিদ ৩২*, সাদমান ২০; স্টার্ক ১/২৮।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট