1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
কলমাকান্দায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে,ডেপুটি স্পিকার কায়সার কামাল স্মৃতিচারণ আর ভালোবাসায়,আবুল কাশেম তালুকদার স্বরণে সরাইলে নাগরিক শোকসভা ও কবিতা পাঠ ডিএনসির অভিযানে টাপেন্টাডল-গাঁজাসহ দুই মাদক কারবারি আটক অস্ত্র প্রশিক্ষণে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ডিএনসির বগুড়া উপপরিচালক জিললুর রহমান ২৭তম বিসিএসের ৯৬ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ প্রাথমিকের ফিডিং কার্যক্রম নিয়ে কঠোর নির্দেশনা মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার আর সেই টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দুই দলে একাধিক পরিবর্তন স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে: তথ্যমন্ত্রী আজ ফারাক্কা লংমার্চের ৫০ বছর বিশ্ববাজারে সোনার দামে বড় ধস, কারণ একটাই আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, একাধিক কর্মসূচি বালিয়াডাঙ্গীতে ঘরের তালা ভেঙে পিঁয়াজ এর বিজ সহ দুর্ধর্ষ চুরি,ও স্বর্ণাকংকার লুট “মানবাধিকার কারো দান নয়,এটা জন্মগত অধিকার” এই প্রতিপাদ্যে মানবাধিকার সংগঠন মাদারীপুরে আইন সহায়তা কেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার কাজী সাইমুম সিরাজকে আহবায়ক করে’আমরা জুলাই যোদ্ধার’ কমিটি অনুমোদন সিঙ্গাইরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে সাত্তার ফাউন্ডেশন, অনুদান প্রদান ঠাকুগাঁওয়ে খোলা মাঠে পড়ে ছিল এসএসসির ৫০ খাতা বাজারে বেড়েছে সব ধরণের সবজির দাম, অস্বস্তিতে ক্রেতা বালিয়াকান্দিতে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্মৃতিচারণ আর ভালোবাসায়,আবুল কাশেম তালুকদার স্বরণে সরাইলে নাগরিক শোকসভা ও কবিতা পাঠ

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সাহিত্য ভুবন গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আবুল কাশেম তালুকদার-এর স্মরণে নাগরিক শোকসভা ও কবিতা পাঠের আয়োজন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের আয়োজনে কালিকচ্ছ এম এ বাশার আইডিয়াল ইনস্টিটিউটের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও সমাজসেবীরা অংশগ্রহণ করেন।

ব্রাহ্মণবাড়িয়া বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সভাপতি মো. আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাংবাদিক কবি মো. আল আমিন শাহিন, হাজী ফিরোজ মিয়া কলেজের অধ্যক্ষ কবি এম এ হানিফ, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক মো. মাহবুব খান বাবুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ, দফতর সম্পাদক মো. মুরাদ খান, সমাজসেবক মো. মোস্তাফিজুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক কবি মো. ফেরদৌস রহমান, সরাইল উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি মো. মুজিবুর পাঠান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন নারী নেত্রী ফজিলাতুন্নেছা, বাচিক শিল্পী নুসরাত জাহান জেরিন, ব্রাহ্মণবাড়িয়া অদ্বৈত মল্লবর্মণ সাহিত্য সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভুইয়া, বাচিক শিল্পী ও কবি মো. নাজমুল কবির, কালিকচ্ছ এম এ বাশার আইডিয়াল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. কায়কোবাদ এবং সিনিয়র সহকারী শিক্ষক নাজমা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা মরহুম আবুল কাশেম তালুকদার-এর সাহিত্যচর্চা, শিক্ষা বিস্তার ও গণগ্রন্থাগার আন্দোলনে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তিনি ছিলেন জ্ঞানচর্চা ও সংস্কৃতির একজন নিবেদিতপ্রাণ সংগঠক, যিনি সমাজে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে আজীবন কাজ করে গেছেন।

অনুষ্ঠানের একপর্যায়ে কবিতা পাঠ ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। পরিবারের পক্ষ থেকে মরহুমের ছেলে মো. নাজমুল কবির দোয়া পরিচালনা করেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম শ্রাবণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট