1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের গুরুতর আহত-৬ ঢাকার ধামরাইয়ে ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পোল্ট্রি খামারিরা কাজিপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে স্বাস্হ্য প্রতিনিধিদের দূর্গম চরাঞ্চলে পরিদর্শন মাদারীপুর পৌরসভায় ২০২৬-‘২৭ অর্থবছরে প্রায় ১১১ কোটি টাকার চ্যালেঞ্জিং চূড়ান্ত বাজেট অনুমোদন বদলগাছী উপজেলায় খাস খাজনা অনিয়ম এর অভিযোগ হামলা স্থগিত করে ফের আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র আজ ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় সৎ মায়ের সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত

সিঙ্গাইরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে সাত্তার ফাউন্ডেশন, অনুদান প্রদান

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের সিঙ্গাইরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সাত্তার ফাউন্ডেশন। শুক্রবার বিকেলে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজের মালিক, বিশিষ্ট শিল্পপতি আলহাজ আব্দুস সাত্তার খান প্রত্যেকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে এ অনুদান তুলে দেন। এ সময় তাঁকে কাছে পেয়ে স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময় উপস্থিত ছিলেন সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরু, মানিকগঞ্জ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুদানপ্রাপ্তরা হলেন উপজেলার মানিকনগর গ্রামের মো. আলমাছ, মো. ইয়াকুব আলী, মো. আব্দুল হক, মো. রহমান বেপারী, মো. জাকির হোসাইন এবং আব্দুর রশিদ বেপারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাসখানেক আগে মানিকনগর গ্রামের কয়েকজন গবাদিপশু ব্যবসায়ী রংপুর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় নিহত একজনের পরিবার ও আহত ছয়টি পরিবারের মাঝে নগদ এক লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। এছাড়াও সিঙ্গাইর থানার সামনে চা বিক্রেতা সাথী বেগমের অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
স্থানীয়দের কাছে আলহাজ আব্দুস সাত্তার খান একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি নিজস্ব অর্থায়নে উপজেলার শতাধিক এতিমখানা, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। এছাড়া তাঁর বাবা-মা ও দাদার নামে প্রতিষ্ঠিত মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার কার্যক্রমও দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে।

এ বিষয়ে আলহাজ আব্দুস সাত্তার খান বলেন, “মানুষ মানুষের জন্য। সমাজের অসহায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। মানিকনগরের যেসব পরিবার সড়ক দুর্ঘটনায় স্বজন হারিয়েছে বা আহত হয়েছে, তাদের কষ্ট কিছুটা লাঘবের উদ্দেশ্যে সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সামান্য সহযোগিতা করা হয়েছে। আমি বিশ্বাস করি, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে অসহায় মানুষ নতুনভাবে বাঁচার সাহস পাবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট