1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত গোদাগাড়ী গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী সমন্বয় করা হলো জ্বালানি তেলের দাম ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচি উপলক্ষে নলছিটির নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন ‘র‍্যালি,আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জের এক প্রাথমিক প্রধান শিক্ষকের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে অভিভাবকবৃন্দ অতিষ্ঠ প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ শেষ মুহুর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল মাদারীপুরে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের গুরুতর আহত-৬ ঢাকার ধামরাইয়ে ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পোল্ট্রি খামারিরা কাজিপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে স্বাস্হ্য প্রতিনিধিদের দূর্গম চরাঞ্চলে পরিদর্শন মাদারীপুর পৌরসভায় ২০২৬-‘২৭ অর্থবছরে প্রায় ১১১ কোটি টাকার চ্যালেঞ্জিং চূড়ান্ত বাজেট অনুমোদন বদলগাছী উপজেলায় খাস খাজনা অনিয়ম এর অভিযোগ হামলা স্থগিত করে ফের আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র আজ ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় সৎ মায়ের সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা

অস্ত্র প্রশিক্ষণে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ডিএনসির বগুড়া উপপরিচালক জিললুর রহমান

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর সারদাস্থ বাংলাদেশ পুলিশ একাডেমি-তে অনুষ্ঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ৩৫ দিনব্যাপী “Arms Training Course” এর ৪র্থ ব্যাচ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে “Best Trainee Award” লাভ করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলার উপপরিচালক মোহা: জিললুর রহমান। শনিবার (১৬ মে) আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক থেকে উপপরিচালক পদমর্যাদার মোট ৫০ জন কর্মকর্তাকে নিয়ে আয়োজিত ৩৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে অস্ত্র পরিচালনা, কৌশলগত নিরাপত্তা ব্যবস্থা, মাঠপর্যায়ের অভিযান পরিচালনা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসুদেব বণিক। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বাংলাদেশ পুলিশ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. হাসান মারুফ বলেন, “মাদকবিরোধী যুদ্ধে দক্ষ ও পেশাদার জনবল গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। মাঠপর্যায়ে সফল অভিযান পরিচালনার জন্য কর্মকর্তাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও অস্ত্র ব্যবহারে পারদর্শী হওয়া অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “প্রশিক্ষণে যারা ভালো ফলাফল অর্জন করেছেন তারা অধিদপ্তরের জন্য গর্বের। জিললুর রহমানের এই অর্জন অন্য কর্মকর্তাদেরও অনুপ্রাণিত করবে।”

সভাপতির বক্তব্যে বাসুদেব বণিক বলেন, “বাংলাদেশ পুলিশ একাডেমি সবসময় বাস্তবভিত্তিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দক্ষ করে তুলতে কাজ করছে। এ প্রশিক্ষণ কর্মকর্তাদের পেশাগত সক্ষমতা আরও বাড়াবে।”

পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে জিললুর রহমান বলেন, “এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত গর্বের। আমি মনে করি, এটি মাদকের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত সকল সহকর্মী ও প্রশিক্ষকদের সম্মিলিত অনুপ্রেরণার ফল। ভবিষ্যতেও দেশের স্বার্থে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে যেতে চাই।”

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আধুনিক কৌশলে পরিচালিত মাদক কারবার মোকাবিলায় কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের বিশেষায়িত অস্ত্র প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট