1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের গুরুতর আহত-৬ ঢাকার ধামরাইয়ে ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পোল্ট্রি খামারিরা কাজিপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে স্বাস্হ্য প্রতিনিধিদের দূর্গম চরাঞ্চলে পরিদর্শন মাদারীপুর পৌরসভায় ২০২৬-‘২৭ অর্থবছরে প্রায় ১১১ কোটি টাকার চ্যালেঞ্জিং চূড়ান্ত বাজেট অনুমোদন বদলগাছী উপজেলায় খাস খাজনা অনিয়ম এর অভিযোগ হামলা স্থগিত করে ফের আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র আজ ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় সৎ মায়ের সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুগাঁওয়ে খোলা মাঠে পড়ে ছিল এসএসসির ৫০ খাতা

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

ঠাকুগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও শহরের একটি মাঠ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৫০টি উত্তরপত্র উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ সংলগ্ন শহীদ মিনারের পাশ থেকে খাতাগুলো উদ্ধার করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ খাতাগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।
বোর্ড পরীক্ষার মতো স্পর্শকাতর উত্তরপত্র কীভাবে মাঠে পড়ে থাকল, কার দায়িত্বে ছিল এবং কার অবহেলায় এমন ঘটনা ঘটল তা নিয়ে জেলা শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এক সপ্তাহের ব্যবধানে একই এলাকা থেকে দ্বিতীয়বার পরীক্ষার খাতা উদ্ধারের ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হাঁটাহাঁটির সময় শহীদ মিনারের পাশে একটি ব্যান্ডিল পড়ে থাকতে দেখেন কয়েকজন যুবক। কাছে গিয়ে তারা দেখতে পান, সেগুলো এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের উত্তরপত্র। প্রতিটি খাতায় পরীক্ষার্থীদের লেখা উত্তর ছিল। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা।

এক অভিভাবক বলেন, “আমাদের সন্তানরা সারা বছর কষ্ট করে পরীক্ষা দেয়। সেই খাতা যদি রাস্তায় পড়ে থাকে, তাহলে আমরা কার ওপর ভরসা করব?”

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, এভাবে মাঠে পরীক্ষার খাতা পড়ে থাকা খুবই উদ্বেগজনক। এগুলো তো শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে জড়িত। কীভাবে এমন গুরুত্বপূর্ণ কাগজ বাইরে চলে এল, সেটার সঠিক তদন্ত হওয়া দরকার।

কয়েকজন এসএসসি পরীক্ষার্থী অভিযোগ করে বলেন, “আমরা সারা বছর অনেক কষ্ট করে পড়াশোনা করি, ভালো ফলাফলের আশায় পরীক্ষায় অংশ নিই। কিন্তু সেই পরীক্ষার খাতা যদি এভাবে খোলা মাঠে পড়ে থাকতে দেখা যায়, তাহলে আমাদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা কাজ করাটা স্বাভাবিক। আমরা এখন চিন্তায় আছি, আমাদের খাতা আদৌ নিরাপদ আছে কি না। একটি পাবলিক পরীক্ষার উত্তরপত্র এতটা অরক্ষিতভাবে বাইরে কীভাবে এল, সেটি আমাদের কাছে খুবই উদ্বেগের বিষয়।”

তারা আরও বলেন,“পরীক্ষার খাতা সংরক্ষণের দায়িত্ব যাদের ওপর থাকে তাদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। কয়েকদিন আগেও একই এলাকায় অন্য পরীক্ষার খাতা পাওয়া গেছে। এরপরও যদি এমন ঘটনা ঘটে, তাহলে বোঝা যায় বড় ধরনের গাফিলতি রয়েছে। আমরা চাই, প্রশাসন দ্রুত ঘটনার তদন্ত করুক এবং যারা এ ঘটনায় জড়িত বা দায়িত্বে অবহেলা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষার্থীর পরীক্ষার খাতা নিয়ে এমন অনিশ্চয়তা তৈরি না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।”

এর আগে গত ৯ মে একই এলাকার পাশে অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের ১১টি পরীক্ষার খাতা পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরপর দুটি ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসএসসি পরীক্ষার ৫০টি উত্তরপত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে। খাতাগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”

এ ব্যাপারে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন বলেন, “এসএসসি পরীক্ষার উত্তরপত্র মাঠে পড়ে থাকার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। কীভাবে এবং কার দায়িত্বে থাকা অবস্থায় এসব খাতা বাইরে গেল, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।”

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা

০১৭৪০৮৬১০৮০

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট