1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার ফের বেড়েছে তেলের দাম ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল মাগুরার শ্রীপুরে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বগুড়া জেলা পরিষদে ডিএনসি’র জনসচেতনতামূলক কার্যক্রম মির্জাপুরে শিশু কন্যাসহ গৃহবধূ নিখোঁজ, তিনদিনেও মেলেনি সন্ধান রাজাপুরে শিক্ষার্থীদের স্কুল ড্রেস উপহার দিলেন যুবদল নেতা ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২ দুস্থদের পাশে সংসদ সদস্য শান্ত: ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ মাদারীপুরে প্রাইভেট শিক্ষক ধর্ষণ করলো পাঁচ বছরের শিশু কন্যাকে ভাঙ্গুড়ায় ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী দুগ্ধ খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজয় আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী মাদারীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ আটক দুই মাদক কারবারী শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ আটক-১,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নদীতে গোসলে যাওয়ার সময় বিষধর সাপের কামড়ে শ্রীপুরে কৃষকের মৃত্যু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী সপরিবারে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া চরপাড়া গ্রামে চলছে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব, প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী কিছু মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে। প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার পাটুলিপাড়া চরপাড়া এলাকায় গভীর রাতে স্কেভেটর / ভেকু (খননযন্ত্র) ব্যবহার করে ফসলি জমি থেকে মাটি কেটে তা কয়েকটি ইঞ্জিন চালিত (স্থানীয়ভাবে যা ‘কুত্তা গাড়ি’  বা কুতুব গাড়ি নামে পরিচিত) গাড়ি দিয়ে ফরিদপুর ইটভাটা ও আশপাশের এলাকায় বিক্রি করা হচ্ছে। আর এ কাজের সাথে জড়িত রয়েছে ভাঙ্গুড়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন (৩৮), ইকবাল হোসেন পাটুলিপাড়া বাসিন্দা মোঃ শাজাহান আলীর ছেলে। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ব্যক্তি বলেন যে, এই মাটি ফরিদপুরের সাইদুল ক্রয় করছেন। আর এই মাটি গুলো নেওয়ার ফলে সরকারি রাস্তার খুব বেহাল দশা সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ফসলি জমি কেটে ইটভাটায় মাটি বিক্রির ফলে একদিকে যেমন কৃষিজমির মারাত্মক ক্ষতি হচ্ছে, অন্যদিকে ভারী যানবাহন চলাচলের কারণে এলাকার কাঁচা ও আধাপাকা সড়কগুলো ভেঙে পড়ছে। এতে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।
বাংলাদেশের বিদ্যমান ভূমি আইন অনুযায়ী, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা শাস্তিযোগ্য অপরাধ। বিশেষ করে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত আইন ২০১৫ অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।
এ অবস্থায় দ্রুত অভিযান পরিচালনা করে জড়িতদের আইনের আওতায় আনার জন্য ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন সচেতন মহল ও এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট