1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
চরফ্যাশনে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির সরঞ্জামসহ বাবুল নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে গ্রীন লাইন পরিবহনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণসংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়ে মতবিনিময় সভা বীরগঞ্জে মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে ভ্রাম্যমান আদালতের সাজা মানিকগঞ্জে লিকুইড মেডিকেল অক্সিজেনর লরির সাথে মুখোমুখি সংঘর্ষ শুরু হলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৭ দিনের ছুটি বীরগঞ্জ পৌর এলাকায় টুংটাং শব্দে মুখর কামারপাড়া, বাড়ছে ঈদ বাজারের চাপ পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিল শুভেন্দুর সরকার ঘোড়াঘাটে সামনে কোরবানী ঈদে ব্যস্ত হয়ে উঠেছে কামারপল্লী পে স্কেল নিয়ে সরকার চুপ, আসলে পরিকল্পনা কী? ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৩ ধামরাই উপজেলা সেন্টাল প্রেস ক্লাবের পরিচিতি ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত চীনে গ্যাস খনিতে বিস্ফোরণ, নিহত-৯০ মাদারীপুর জেলা পুলিশের ‘মাষ্টার প্যারেড’, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩ ৯ম পে স্কেল: এলো আরেক সুখবর মিঠাপুকুরে খামার ছাড়াও হাটে হাটে চলছে কোরবানির পশুর বেচা-কেনা,সংকট নেই উদ্বৃত্ত আছে এখনও ২৩৭১৫ টি পশু জনসচেতনতা বাড়াতে ডিএনসির মাদকবিরোধী প্রচারণা মাদারীপুরে টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকল্পে সামাজিক প্রতিরোধ জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ম্যাগনেট ট্রিক ব্যর্থ,বগুড়ায় এক হাজার ইয়াবাসহ কারবারি ধরা

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বিশেষ কৌশলে ম্যাগনেটের মাধ্যমে ইয়াবা বহনের চেষ্টা এমন অভিনব পদ্ধতি উদঘাটন করে বগুড়া সদরে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা, ম্যাগনেট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযানকারী দল সকাল সাড়ে ৯টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয় বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায়, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে কক্সবাজার থেকে জয়পুরহাটগামী এসআই এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

এ সময় বাসের জি-১ সিটে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা জামাল (৩৫) নামের এক ব্যক্তির দেহ তল্লাশি করে দুইটি পলিপ্যাকেটে রাখা ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত জামাল কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন হাজিপাড়া এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে।

অভিযানে আরও একটি রিয়েলমি নারজো ৫০ মডেলের মোবাইল ফোন জব্দ করা হয়, যা মাদক ব্যবসায় ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে নিত্যনতুন কৌশল অবলম্বন করছে। তবে আমাদের গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত চলছে এবং সম্পৃক্ততা পাওয়া গেলে দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট