1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মিঠাপুকুরে নিখোঁজের পর ফসলি জমি থেকে কৃষকের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে মাদক,জুয়া ও নারী শিশু নির্যাতন বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১ বদলগাছীতে নারীকে গলা ও পেটে ছুরিকাঘাত করে হত্যা নওগাঁ শহর সহ কয়েকটি উপজেলার রাস্তা ঘাট বৃষ্টির ঢলের পানিতে সয়লাব ঢাকাকে বাসযোগ্য শহর হিসেবে গড়তে হবে: প্রধানমন্ত্রী বিতর্কে আর্জেন্টিনা-মিসর ম্যাচ,ফিফার তদন্তে মিসর জিতলে কী হবে? বিশ্ববাজারে নতুন করে কমতে শুরু করেছে স্বর্ণের দাম Mostbet – Mostbet-də voleybol mərclərinin elmi əsasları – Beysbol mərcləri – Mostbet-də statistik modellər – key points, tips, and quick explanations Betandreas ilə Kiberidman Mərclər – Betandreas Kiberidman Oyunlarının Simvolik Strukturu 1win Android Tətbiqində Kriptovalyuta Oyunlarının Xüsusiyyətləri – 1win Android Tətbiqinin Quraşdırma Prosesi ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কাজিপুর সদর ইউনিয়নে বিএনপির পার্টি অফিসে অতর্কিত হামলা বিকেবি,মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ‍্য আঞ্চলিক কার্যালয়ের উধ্বর্তন মুখ্য কর্মকর্তার বদলী জনিত বিদায় সংবর্ধনা গোপালগঞ্জ–ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে, সম্ভাব্য উদ্বোধন ১৮ জুলাই সিরাজগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে জাতীয় জুট মিল জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় ভোটে কাজে লাগাতে চায়: ইসি সানাউল্লাহ যে কারণে দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা যে একাদশ নিয়ে মিসরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শনঃ প্রধানমন্ত্রী মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা কতদিনে পাওয়া যাচ্ছে রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত “উন্নত পল্লী সম্মৃদ্ধ দেশ”মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন,আলোচনা সভা ও ঋণ বিতরণ ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নলছিটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত বগুড়ার শিবগঞ্জে ধান ভাঙ্গা মিলের মালিককে হত্যা মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

লেবাননজুড়ে বুধবার (৮ এপ্রিল) ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলার মুখে ঘোষিত দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন উচ্চপদস্থ সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

যুদ্ধবিরতি অমান্য করে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইরান ফের হরমুজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ফারস নিউজ এজেন্সি।

ইরানের এই রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, ইসরায়েল যুদ্ধবিরতির পরও লেবাননে হামলা বন্ধ না করায় গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে আর কোনও তেলবাহী জাহাজ চলাচল করতে পারছে না। যদিও প্রণালিটি বন্ধ করার বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এই দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননের ‘ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের’ বিরুদ্ধে লড়াই বন্ধ রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বুধবার সকাল থেকেই ইসরাইলি বাহিনী লেবাননজুড়ে একের পর এক ‘বর্বরোচিত’ হামলা চালিয়ে এই চুক্তির নজিরবিহীন লঙ্ঘন করেছে। বর্তমানে তেহরান পুরো পরিস্থিতি পর্যালোচনা করছে এবং ইসরাইলি আগ্রাসন অব্যাহত থাকলে তারা আনুষ্ঠানিকভাবে চুক্তিটি বাতিলের ঘোষণা দিতে পারে।

ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুত, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননের ১০০টিরও বেশি স্থানে সমন্বিত বিমান হামলা চালানো হয়েছে। বর্তমান অভিযানের মধ্যে এটিই ছিল সবচেয়ে বড় ধরনের হামলা।

মূলত গত ২রা মার্চ হিজবুল্লাহর একটি আন্তঃসীমান্ত হামলার পর থেকেই ইসরাইল লেবাননের অভ্যন্তরে বিমান ও স্থল অভিযান তীব্রতর করে। যদিও এর আগে ২০২৪ সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তবে তা মাঠ পর্যায়ে টেকসই হয়নি।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, ইসরাইলি এই অব্যাহত হামলায় এখন পর্যন্ত অন্তত ১,৫৩০ জন নিহত এবং ৪,৮১২ জন আহত হয়েছেন। যুদ্ধের ধ্বংসস্তূপের নিচে এবং বিধ্বস্ত জনপদে উদ্ধারকারীরা এখনও কাজ চালিয়ে যাচ্ছেন।

পাকিস্তানসহ কয়েকটি দেশ জানায়, লেবাননে সংঘর্ষ সাময়িকভাবে থামবে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের নামে দেশটিতে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট