1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দুরুণ শুরু দক্ষিণ কোরিয়ার বিশ্ববাজারে কমেছে তেলের দাম

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যখন দ্রুত বাড়ছে, তখন বাজার স্থিতিশীল রাখতে কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকলেও সমুদ্রে আটকে থাকা রুশ তেল কেনার ক্ষেত্রে সাময়িক ছাড় দিয়েছে ওয়াশিংটন।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বৃহস্পতিবার জানান, আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশকে ৩০ দিনের একটি বিশেষ লাইসেন্স দেওয়া হয়েছে। এই লাইসেন্সের আওতায় সমুদ্রপথে ইতোমধ্যে পাঠানো রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য নির্দিষ্ট সময়ের মধ্যে কেনা ও সরবরাহ করা যাবে।

মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, এই ছাড় কেবলমাত্র ১২ মার্চের আগে জাহাজে বোঝাই করা রুশ তেলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অনুমতিটি কার্যকর থাকবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। ওয়াশিংটনের দাবি, এই সিদ্ধান্তের ফলে রাশিয়ার সরকার সরাসরি বড় ধরনের আর্থিক সুবিধা পাবে না; বরং এটি বিশ্ববাজারে সরবরাহ সংকট কমানোর একটি জরুরি পদক্ষেপ।

ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে চার বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। এই পরিস্থিতিতে বাজারের অস্থিরতা কমাতে একাধিক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র।

এর অংশ হিসেবে এর আগে মার্কিন প্রশাসন দেশটির কৌশলগত তেল মজুত বা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে প্রায় ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দেয়। এই উদ্যোগটি মূলত আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (IEA)-এর সদস্য দেশগুলোর সম্মিলিতভাবে বিশ্ববাজারে প্রায় ৪০ কোটি ব্যারেল তেল সরবরাহ বৃদ্ধির পরিকল্পনার অংশ।

এদিকে ৫ মার্চ একই ধরনের বিশেষ ছাড় দেওয়া হয়েছিল ভারতকে, যার ফলে সমুদ্রে আটকে থাকা রুশ তেল কিনতে পারে দেশটির শোধনাগারগুলো। সাম্প্রতিক ঘোষণার পর এশিয়ার জলসীমায় অবস্থানরত কয়েক মিলিয়ন ব্যারেল রুশ তেল দ্রুত কিনতে শুরু করেছে ভারতীয় কোম্পানিগুলো।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা পাল্টাপাল্টি হামলার কারণে। এর ফলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশ্বে তেল পরিবহনের অন্যতম প্রধান এই রুটে সংকট তৈরি হওয়ায় জ্বালানি বাজারে উদ্বেগ বাড়ছে।

পরিস্থিতি আরও উত্তপ্ত করে ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ (IRGC) সতর্ক করে দিয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বন্ধ না হলে পারস্য উপসাগর থেকে তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হতে পারে।

এমন প্রেক্ষাপটে জ্বালানি বাজারে অস্থিরতা কমাতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সাময়িকভাবে রুশ তেল কেনার পথ খুলে দিয়েছে ওয়াশিংটন। সূত্র : দি ইকোনমিক টাইমস।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট