1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালীতে রাশিয়ার ফি মওকুফ করলো ইরান রানা প্লাজা ধসের ১৩ বছর,বিচার এখনো ঝুলে, বাড়ছে ক্ষোভ মাদারীপুরে নিজ মাকে মারধরের প্রতিবাদ করায় প্রতিবেশীকে কুপিয়ে জখম,ছেলের বিরুদ্ধে বাবা দিলেন জবানবন্দি মির্জাপুরে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল,পানি-স্যালাইন বিতরণ বগুড়ায় গাঁজাসহ যুবক গ্রেফতার ফরিদপুরে সাংবাদিক সম্মেলন ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ মাধ্যমিক শিক্ষকদের যে নির্দেশনা দিল মাউশি সিরিজ নির্ধারণী ম্যাচে বড় পুঁজি সংগ্রহ শান্তদের ডিএনসির অভিযানে দুই মাদকসেবী গ্রেফতার জহির সিন্ডিকেটে বন্দি ডিমলার সরকারী খাদ্য বিভাগ রাজাপুরে খাল পুনঃখনন পরিদর্শনে ইউএনও ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা অর্থ সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন জ্বালানী সংকটের পাশাপাশি, তীব্র গরম ও লোডশেডিংয়ে নাকাল মাদারীপুরবাসি ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী আজ বাসভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত কুড়িগ্রামে সলিডারিটি স্পিরিট প্রকল্পের আওতায় কিশোরীদের হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত আসনে চার নারী: ব্রাহ্মণবাড়িয়ায় রাজনীতির নতুন বার্তা ঘোড়াঘাটে বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা

জনগনের কল্যানেই কাজ করা বিএনপি সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য – ব্যারিস্টার নওশাদ জমির

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ

পঞ্চগড়ের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও বেগবান করতে মির্জাপুর ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ব্যারিস্টার মোঃ নওশাদ জমির পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য, মির্জাপুর ইউপি–সিকটিহাড়ি হাট সড়কের (চেইনেজঃ ১৫০০–৪৩৩০ মিটার) উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের অন্যতম দাবি ছিল মির্জাপুর ইউনিয়ন থেকে সিকটিহাড়ি হাট পর্যন্ত সড়কটির উন্নয়ন। বর্ষা মৌসুমে কাঁচা ও ভাঙাচোরা সড়কের কারণে স্থানীয়দের চলাচলে ভোগান্তি পোহাতে হতো। নতুন করে সড়ক উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর ঘোষনা ” করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। এ লক্ষ্য ও উদ্দেশ্য কে সামনে রেখে,জনগণের উন্নয়নই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তিনি বলেন, পঞ্চগড়-১ আসনের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন সড়ক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। মির্জাপুর ইউপি–সিকটিহাড়ি হাট সড়কটি উন্নয়ন হলে স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন। এতে কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সহজ হবে এবং এলাকার অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।
তিনি আরও বলেন, এলাকার মানুষের দুঃখ-কষ্ট লাঘব এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন অব্যাহত থাকবে। উন্নয়নের এই ধারা বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত স্থানীয়রা সড়ক উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়নের জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন যে, কাজটি দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। অনুষ্ঠানে আটোয়ারী উপজেলা বিএনপি এবং সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট