ষ্টাফ রিপোর্টারঃ
পঞ্চগড়ের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও বেগবান করতে মির্জাপুর ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ব্যারিস্টার মোঃ নওশাদ জমির পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য, মির্জাপুর ইউপি–সিকটিহাড়ি হাট সড়কের (চেইনেজঃ ১৫০০–৪৩৩০ মিটার) উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের অন্যতম দাবি ছিল মির্জাপুর ইউনিয়ন থেকে সিকটিহাড়ি হাট পর্যন্ত সড়কটির উন্নয়ন। বর্ষা মৌসুমে কাঁচা ও ভাঙাচোরা সড়কের কারণে স্থানীয়দের চলাচলে ভোগান্তি পোহাতে হতো। নতুন করে সড়ক উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর ঘোষনা " করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। এ লক্ষ্য ও উদ্দেশ্য কে সামনে রেখে,জনগণের উন্নয়নই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তিনি বলেন, পঞ্চগড়-১ আসনের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন সড়ক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। মির্জাপুর ইউপি–সিকটিহাড়ি হাট সড়কটি উন্নয়ন হলে স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন। এতে কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সহজ হবে এবং এলাকার অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।
তিনি আরও বলেন, এলাকার মানুষের দুঃখ-কষ্ট লাঘব এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন অব্যাহত থাকবে। উন্নয়নের এই ধারা বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত স্থানীয়রা সড়ক উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়নের জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন যে, কাজটি দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। অনুষ্ঠানে আটোয়ারী উপজেলা বিএনপি এবং সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড