1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দুরুণ শুরু দক্ষিণ কোরিয়ার

মাদারীপুরে টিআইবি ও সনাক এর আয়োজনে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস-২০২৬ উপলক্ষ্যে মানববন্ধন পালিত

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

নবায়নযোগ্য জ্বালানী উৎপাদন ও এর ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে আন্তর্জাতিক ‘ক্লিন এনার্জি’ দিবস/’২৬ উপলক্ষ্যে সোমবার (২৬, জানুয়ারী) সকালে মাদারীপুর প্রেসক্লাবের সম্মুখে এক মানবন্ধন পালিত হয়। এসময় বক্তব্য রাখেন টিআইবি এর মাদারীপুর জেলা শাখার সভাপতি খান মোঃ শহীদ, সনাক এর জেলা কমিটির সভাপতি এনায়েত নান্নু, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ এনায়েতুল্লাহ তালুকদার, জেলা কমিটির সদস্য প্রফেসর (অবঃ) মোঃ মকবুল হোসেন, কুমার লাভলু, আন্না আক্তার, ফরিদা ইয়াসমিন লাকী, মোঃ সৈকত হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন গণমাধ্যম কর্মী, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের নারী-পুরুষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মানবন্ধনের মূল প্রতিপাদ্য বিষয় ছিলো “টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানী ও সুশাসন”। অনুষ্ঠান থেকে বক্তারা জ্বালানী সুশাসন নিশ্চিতসহ নবায়নযোগ্য জ্বালানীর রুপান্তরে বিভিন্ন বিষয়ের গুরুত্ব ও সুপারিশ আকারে অংশীজনের কাছে তুলে ধরে তা বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। সুপারিশ মালার মধ্যে রয়েছে- রাজনৈতিক দলসমূহকে জীবাশ্ম জ্বালানীর ব্যবহার ক্রমান্বয়ে বন্ধের উদ্যোগ নেয়া, জ্বালানী মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানীর পরিমাণ বৃদ্ধির অঙ্গীকার, নবায়নযোগ্য জ্বালানী নীতি-২০২৫ সহ সকল নীতি ও পরিকল্পনায় অভিন্ন লক্ষ্যমাত্রা প্রণয়ন করে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুত উৎপাদনের বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন করা, উৎপাদন-সরবরাহ ও প্রযুক্তিগত উদ্ভাবন এবং সক্ষমতা বৃদ্ধি সহ একটি উপযুক্ত বিনিয়োগ কাঠামো প্রণয়ন করা, জ্বালানী ও বিদ্যুত প্রকল্পের জন্য পরিবেশ ছাড়পত্র প্রদান। এছাড়াও আন্তর্জাতিক, আঞ্চলিক ও দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পাদিত জ্বালানী খাতের সকল প্রকল্প প্রস্তাব এবং চুক্তির নথি প্রকাশ করা সহ বিভিন্ন প্রস্তাবনা জনসম্মুখে প্রকাশ করার সুপারিশমালা রয়েছে। মানবন্ধন শেষে সচেতন নাগরিক কমিটি ও ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ আন্তর্জাতিক ক্লিন দিবস/’২৬ উপলক্ষ্যে টিআইবি প্রণীত ও সুপারিশমালা সম্বলিত ধারণাপত্র উপস্থিত সবার মাঝে বিলি করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট