ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ
নবায়নযোগ্য জ্বালানী উৎপাদন ও এর ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে আন্তর্জাতিক 'ক্লিন এনার্জি' দিবস/'২৬ উপলক্ষ্যে সোমবার (২৬, জানুয়ারী) সকালে মাদারীপুর প্রেসক্লাবের সম্মুখে এক মানবন্ধন পালিত হয়। এসময় বক্তব্য রাখেন টিআইবি এর মাদারীপুর জেলা শাখার সভাপতি খান মোঃ শহীদ, সনাক এর জেলা কমিটির সভাপতি এনায়েত নান্নু, টিআইবি'র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ এনায়েতুল্লাহ তালুকদার, জেলা কমিটির সদস্য প্রফেসর (অবঃ) মোঃ মকবুল হোসেন, কুমার লাভলু, আন্না আক্তার, ফরিদা ইয়াসমিন লাকী, মোঃ সৈকত হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন গণমাধ্যম কর্মী, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের নারী-পুরুষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মানবন্ধনের মূল প্রতিপাদ্য বিষয় ছিলো "টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানী ও সুশাসন"। অনুষ্ঠান থেকে বক্তারা জ্বালানী সুশাসন নিশ্চিতসহ নবায়নযোগ্য জ্বালানীর রুপান্তরে বিভিন্ন বিষয়ের গুরুত্ব ও সুপারিশ আকারে অংশীজনের কাছে তুলে ধরে তা বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। সুপারিশ মালার মধ্যে রয়েছে- রাজনৈতিক দলসমূহকে জীবাশ্ম জ্বালানীর ব্যবহার ক্রমান্বয়ে বন্ধের উদ্যোগ নেয়া, জ্বালানী মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানীর পরিমাণ বৃদ্ধির অঙ্গীকার, নবায়নযোগ্য জ্বালানী নীতি-২০২৫ সহ সকল নীতি ও পরিকল্পনায় অভিন্ন লক্ষ্যমাত্রা প্রণয়ন করে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুত উৎপাদনের বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন করা, উৎপাদন-সরবরাহ ও প্রযুক্তিগত উদ্ভাবন এবং সক্ষমতা বৃদ্ধি সহ একটি উপযুক্ত বিনিয়োগ কাঠামো প্রণয়ন করা, জ্বালানী ও বিদ্যুত প্রকল্পের জন্য পরিবেশ ছাড়পত্র প্রদান। এছাড়াও আন্তর্জাতিক, আঞ্চলিক ও দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পাদিত জ্বালানী খাতের সকল প্রকল্প প্রস্তাব এবং চুক্তির নথি প্রকাশ করা সহ বিভিন্ন প্রস্তাবনা জনসম্মুখে প্রকাশ করার সুপারিশমালা রয়েছে। মানবন্ধন শেষে সচেতন নাগরিক কমিটি ও ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ আন্তর্জাতিক ক্লিন দিবস/'২৬ উপলক্ষ্যে টিআইবি প্রণীত ও সুপারিশমালা সম্বলিত ধারণাপত্র উপস্থিত সবার মাঝে বিলি করা হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড