1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দুরুণ শুরু দক্ষিণ কোরিয়ার

ফুলবাড়ীতে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. আতিক মুজাহিদের নির্বাচনী গণজোয়ার

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-২ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী ডা. আতিক মুজাহিদের নেতৃত্বে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনাময় নির্বাচনী গণমিছিল ও পথসভা। শাপলা কলি মার্কার পক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত নির্বাচনী গণজোয়ার।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ফুলবাড়ী উপজেলা ভূমি অফিস সংলগ্ন কাছারি মাঠ থেকে ১০ দলীয় জোটের নেতাকর্মীদের অংশগ্রহণে গণমিছিলটি শুরু হয়। ব্যানার, ফেস্টুন ও শাপলা কলি মার্কার নানা স্লোগানে মুখরিত মিছিলটি ফুলবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় কাছারি মাঠে এসে শেষ হলে সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ পথসভা।

পথসভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল মালেক এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল রহমান। এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার এবং কুড়িগ্রাম-২ আসনের মনোনীত প্রার্থী ডা. আতিক মুজাহিদ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে শাপলা কলি মার্কার বিজয় অত্যন্ত জরুরি। তাঁরা আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। সে লক্ষ্য বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. আতিক মুজাহিদ বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা একটি কল্যাণরাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছি। ইনশাআল্লাহ, শাপলা কলি মার্কায় ভোট দিয়ে জনগণ সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের পাশে থাকবে।”
সভা শেষে নেতাকর্মীরা শাপলা কলি মার্কার পক্ষে স্লোগান ও গণসংযোগ কার্যক্রম চালিয়ে এলাকায় নির্বাচনী গণজোয়ার আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট