1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দুরুণ শুরু দক্ষিণ কোরিয়ার

আগামী ৩০শে জানুয়ারি টঙ্গীতে শুরু হচ্ছে বিশাল গ্রামীণ ক্ষুদ্র কুটির শিল্প মেলা

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান খান,গাজীপুরঃ

আগামী ৩০শে জানুয়ারি ২০২৬ থেকে টঙ্গীর বডবাড়ী গরুহাট প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে এক বিশাল গ্রামীণ ক্ষুদ্র কুটির শিল্প মেলা ২০২৬। গ্রামীণ অর্থনীতি, দেশীয় শিল্পের প্রসার এবং মানবিক কার্যক্রমকে একত্রিত করে ব্যতিক্রমী এই মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তারা হস্তশিল্প, নকশীকাঁথা, মৃৎশিল্প, বাঁশ ও বেতজাত সামগ্রী, দেশীয় খাদ্যপণ্যসহ নানা ধরনের গ্রামীণ পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন।
এই মেলার একটি গুরুত্বপূর্ণ ও মানবিক দিক হলো—গরীব, দুঃস্থ, অসহায় মানুষ ও শীতার্তদের জন্য শীতবস্ত্র বিতরণ তহবিল গঠনের উদ্যোগ। মেলা উপলক্ষে সংগৃহীত তহবিল থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। এ মানবিক কার্যক্রমে সামর্থবান ব্যক্তি ও সমাজসেবকদের সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
দর্শনার্থীদের আকৃষ্ট করতে মেলায় থাকছে প্রতিদিনের দর্শকদের জন্য প্রবেশ টিকিটের ওপর আকর্ষণীয় পুরস্কারসহ র‌্যাফল ড্র। আয়োজকদের আশা, এই আয়োজন দর্শনার্থীদের মেলায় অংশগ্রহণে বাড়তি আনন্দ ও উৎসাহ যোগাবে।
এই বিশাল আয়োজনের সার্বিক সহযোগিতা ও মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে “আমার প্রাণের বাংলাদেশ”, যারা মেলার সার্বিক কার্যক্রম ও মানবিক উদ্যোগের সংবাদ দেশবাসীর কাছে তুলে ধরবে।
মেলা চলাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ সংগীত, আলোচনা সভা এবং উদ্যোক্তা ও সমাজসেবকদের সম্মাননা প্রদানসহ নানা আয়োজন থাকছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
আয়োজকরা জানান, এই মেলার মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ ক্ষুদ্র কুটির শিল্পের বিকাশ ঘটবে, অন্যদিকে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।
সকল শ্রেণি-পেশার মানুষকে পরিবার-পরিজন নিয়ে মেলায় অংশগ্রহণ এবং এই মানবিক উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট