1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দুরুণ শুরু দক্ষিণ কোরিয়ার

মাদকাসক্তি মুক্ত সমাজ গঠনে শিক্ষক–শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ২৮১ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার উদ্যোগে “মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) আয়োজিত এ সেমিনারে শিক্ষাঙ্গন ও সমাজ থেকে মাদক নির্মূলে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলার উপপরিচালক জনাব মোহা: জিললুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, মাদকাসক্তি শুধু একটি ব্যক্তিগত সমস্যা নয়, এটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামগ্রিক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। তিনি মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আবু দাউদ মো: শরিফুল ইসলাম, এফসিপিএস (সার্জারি), এফসিপিএস (পেডিয়াট্রিক সার্জারি)। তিনি বলেন, মাদকাসক্তি কেবল সামাজিক নয়, এটি একটি গুরুতর স্বাস্থ্যগত সংকট। তরুণ সমাজকে সুস্থ ও উৎপাদনশীল রাখতে হলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে শিক্ষাঙ্গন থেকেই। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সচেতনতা গড়ে তুললে একটি শক্তিশালী ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব।

সেমিনারে সভাপতিত্ব করেন বগুড়া আর্মি মেডিকেল কলেজের বিজিওএম, পিএসসি, সিইও ব্রিগেডিয়ার জেনারেল মো: সোহরাব হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মাদকবিরোধী আন্দোলনকে সফল করতে হলে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম, শক্তিশালী সামাজিক প্রতিরোধ এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যকর ভূমিকার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ জরুরি। তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এছাড়া সেমিনারে আরও একটি প্রবন্ধ উপস্থাপন করেন বগুড়া আর্মি মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা: মলয় কুমার দাস। তিনি মাদকের ক্ষতিকর প্রভাব, আইনগত দিক এবং স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং মাদকাসক্তির ভয়াবহ পরিণতি সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক করেন।

সেমিনার শেষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী স্লোগান সম্বলিত জ্যামিতি বক্স, খাতা, কলম, স্কেলসহ বিভিন্ন সুভেনির সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক সেমিনার শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি মাদকমুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ বিনির্মাণে সহায়ক হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট