1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

ফরিদগঞ্জে মোটরসাইকেলে প্রাণ কেড়ে নিল এক ব্যবসায়ীর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ

চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় বাদশা তালুকদার (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মদনেরগাঁও বরকন্দাজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা তালুকদার উপজেলার মানিকরাজ গ্রামের মাওলানা ইদ্রিস তালুকদারের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং স্থানীয়ভাবে মেডিকেল এক্সেসরিজের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাদশা তালুকদার বাড়ি থেকে মালামাল নিয়ে চান্দ্রা বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে মদনেরগাঁও এলাকায় পৌঁছালে চান্দ্রা বাজারের দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের আরোহী জিহাদ (১৮)সহ দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহতের চাচাতো ভাই বাবলু তালুকদার জানান, বাদশা তালুকদার সকালে জীবিকার তাগিদে বাড়ি থেকে চান্দ্রা বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন। মদনেরগাঁও বরকন্দাজ বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া মোটরসাইকেলটি ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহতের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট