1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের গুরুতর আহত-৬ ঢাকার ধামরাইয়ে ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পোল্ট্রি খামারিরা কাজিপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে স্বাস্হ্য প্রতিনিধিদের দূর্গম চরাঞ্চলে পরিদর্শন মাদারীপুর পৌরসভায় ২০২৬-‘২৭ অর্থবছরে প্রায় ১১১ কোটি টাকার চ্যালেঞ্জিং চূড়ান্ত বাজেট অনুমোদন বদলগাছী উপজেলায় খাস খাজনা অনিয়ম এর অভিযোগ হামলা স্থগিত করে ফের আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র আজ ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় সৎ মায়ের সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত

দুর্গাপূজার টানা ছুটি শেষে ফিরছেন কর্মজীবীরা, চেনা রূপে ঢাকা শহর

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি শেষে আজ শনিবার শেষ দিন। কর্মস্থলে যোগ দিতে অনেকেই ফিরেছেন রাজধানীতে। ফলে সকাল থেকে ঢাকা শহরের রেলস্টেশন, বাস টার্মিনাল ও মহাসড়কগুলোতে দেখা গেছে ফিরতি যাত্রীদের ভিড়। তবে প্রধান সড়কগুলোতে তেমন যানজট ছিল না।

শনিবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন, সায়দাবাদ, যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভার, গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন ও কাকরাইল এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রংপুর থেকে ট্রেনে ঢাকায় ফিরেছেন বেসরকারি ব্যাংক কর্মকর্তা কিশোর অধিকারী। তিনি বলেন, ‘বছরে একটা ঈদ আর একটা পূজাতেই বাড়ি যাওয়া হয়। পূজায় সবাই একসঙ্গে হয়, তাই আনন্দটা আলাদা। গত মঙ্গলবার অফিস শেষে বাড়ি গিয়েছিলাম। আগামীকাল অফিস, তাই আজই ফিরে এলাম। যাওয়া-আসায় তেমন কষ্ট হয়নি।’

চাঁদপুর থেকে সায়দাবাদ বাস টার্মিনালে ফিরেছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বোরহান উদ্দিন। তিনি বলেন, ‘ঈদের মতোই এখন ফিরতি যাত্রীর চাপ। তাই ভোগান্তি এড়াতে সকাল সকাল ঢাকায় চলে এসেছি। অফিসে কাল থেকে কাজ শুরু।’

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর মালিবাগ, শান্তিনগর, কাকরাইল ও পল্টন এলাকায় সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম। তবে সায়দাবাদ, দয়াগঞ্জ ও ধোলাইপাড় এলাকায় ছিল তীব্র যানজট। শহরের বিভিন্ন রাস্তায় অটোরিকশার সংখ্যা ছিল অন্যান্য দিনের চেয়ে বেশি।

সাপ্তাহিক ছুটি ও দুর্গাপূজার ছুটি মিলিয়ে সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো টানা চার দিন বন্ধ ছিল। ১ ও ২ অক্টোবর (বুধবার ও বৃহস্পতিবার) দুর্গাপূজার ছুটি এবং ৩ ও ৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি অফিসগুলো আগামীকাল রোববার (৫ অক্টোবর) থেকে পুনরায় খুলবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট