1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচি উপলক্ষে নলছিটির নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন ‘র‍্যালি,আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জের এক প্রাথমিক প্রধান শিক্ষকের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে অভিভাবকবৃন্দ অতিষ্ঠ প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ শেষ মুহুর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল মাদারীপুরে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের গুরুতর আহত-৬ ঢাকার ধামরাইয়ে ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পোল্ট্রি খামারিরা কাজিপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে স্বাস্হ্য প্রতিনিধিদের দূর্গম চরাঞ্চলে পরিদর্শন মাদারীপুর পৌরসভায় ২০২৬-‘২৭ অর্থবছরে প্রায় ১১১ কোটি টাকার চ্যালেঞ্জিং চূড়ান্ত বাজেট অনুমোদন বদলগাছী উপজেলায় খাস খাজনা অনিয়ম এর অভিযোগ হামলা স্থগিত করে ফের আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র আজ ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় সৎ মায়ের সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা

সিরাজগঞ্জ-৩ আসনে বেলকুচির পাপ্পুকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে জায়েজ করার অপচেষ্টা!

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭১ বার পড়া হয়েছে

চলনবিল প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ-৩ আসনটি রায়গঞ্জ-তাড়াশ-সলংগা নিয়ে গঠিত। এই আসনে স্বৈরাচার এরশাদের পতনের পর ১৯৯১ সালে মরহুম আব্দুল মান্নান তালুকদার ধানের শীষ প্রতীকে এমপি নির্বাচিত হন। তিনি বিএনপি’র অবিসংবাদিত দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হিরণ্ময় নেতৃত্বে এই আসনে ব্যাপক উন্নয়ন করেন,পরবর্তীতে ১৯৯৬ সাল,২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়নে ধানের শীষ প্রতীকে তিনি এমপি নির্বাচিত হন।মরহুম আব্দুল মান্নান তালুকদার দীর্ঘদিন এমপি থাকার কারণে এই আসনে রাস্তাঘাট,ব্রীজ,কালভার্ট সহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হওয়ায় তার জনপ্রিয়তা আকাশচুম্বি হয়। কিন্তু তিনি গত ১৮ জুলাই/২০২৫ ইন্তেকাল করেছেন। যার কারণে এই আসনটিতে বিএনপি’র মনোনয়নে এমপি হতে অনেকেই ইচ্ছা পোষন করেন বা মনোনয়ন প্রত্যাশী হয়ে জনসংযোগ শুরু করেছেন।
তাদের মধ্যে আছেন ৯০’এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক,চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম ডিগ্রী কলেজের তিনবারের সাবেক ভিপি,আওয়ামীলীগ আমলে বিপুল ভোটে নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান,রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক,সিরাজগঞ্জ জেলা বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,বার বার কারা নির্যাতিত ১০/১৫ টি রাজনৈতিক মামলার আসামী মাঠে ছাত্রদল,যুবদল ও বিএনপির দায়িত্ব পালন করা ভিপি আইনুল হক মনোনয়ন প্রত্যাশী হয়ে জনসংযোগ করে চলেছেন।
অপরদিকে আধুনিক রায়গঞ্জ-তাড়াশ-সলংগার উন্নয়নের রুপকার,সিরাজগঞ্জ-৩ আসনে চার চার বার নির্বাচিত সাবেক এমপি ২০০১ সালের সংসদ নির্বাচনে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা মোঃ নাসিমকে হারিয়ে দিয়ে প্রমাণ
করেন রায়গঞ্জ-তাড়াশ-সলংগার সাধারণ মানুষ বাইরের কোন প্রার্থীকে গ্রহণ করে না। প্রয়াত সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের সুযোগ্য সন্তান ২৪ সালের সংসদ নির্বাচনের পূর্বে গ্রেফতারকৃত নেতাদের পাশে থেকে ব্যাপক আর্থীক সহযোগিতাকারী,যুক্তরাষ্ট্র যুবদলের সাংস্কৃতিক সম্পাদক,সিরাজগঞ্জ জেলা বিএনপি’র অন্যতম নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন এই আসনটিতে মনোনয়ন প্রত্যাশী হয়ে জনসংযোগ করে চলেছেন।
অন্যদিকে দীর্ঘদিন তাড়াশ উপজেলা বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন,জিকেএস ফাউন্ডেশনের প্রতিষ্টাতা,কারা নির্যাতিত নেতা খন্দকার সেলিম জাহঙ্গীর এই আসনটিতে মনোনয়ন প্রত্যাশী হয়ে জনসংযোগ করে চলেছেন।
আবার তাড়াশ উপজেলা ছাত্রদলের সভাপতি,স্বৈরাচার এরশাদবিরোধী ছাত্রসংগ্রাম পরিষদের আহ্বায়ক,তাড়াশ উপজেলা যুবদলের সভাপতি,তাড়াশ উপজেলা বিএনপি’র তিন তিনবার সাধারণ সম্পাদক,তাড়াশ উপজেলা বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা স ম আফসার আলী এই আসনটিতে মনোনয়ন প্রত্যাশী হয়ে জনসংযোগ করে চলেছেন। এছাড়া আরও অনেক স্থানীয় প্রার্থী মনোনয়ন প্রত্যাশী হয়ে জনসংযোগ করে চলেছেন।
রায়গঞ্জ-তাড়াশ-সলংগায় ধানের শীষের উর্বর ভুমিতে স্থানীয় এত বর্ণাঢ্য ক্যারিয়ার সম্পন্ন রাজনৈতিক নেতা এমপি মনোনয়নের প্রত্যাশায় থাকলেও সুদূর বেলকুচি থেকে রাকিবুল করিম খান পাপ্পুকে ভাড়াটিয়া হিসেবে নিয়ে এসে কার স্বার্থে কোন লোভে সিরাজগঞ্জ জেলা বিএনপি রায়গঞ্জ-তাড়াশ-সলংগার মানুষের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে জনগন তা জানতে চায়।দীর্ঘ ১৫/১৬ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে রায়গঞ্জ-তাড়াশ-সলংগার মাটিতে এক সেকেন্ডের মিটিং মিছিলের চিহ্ন নাই অথচ এখন সকল মনোনয়ন প্রত্যাশীদের পাপ্পুকে নিয়ে মিটিং ও পূজা পরিদর্শনের ফরমান জারি করেছে জেলা বিএনপি,যা স্থানীয় প্রার্থীরা ঘৃণাভরে প্রত্যাখান করেছে।পাপ্পুকে মনোনয়ন দিলে এই আসন হাত ছাড়া হয়ে যেতে পারে বলে মনে করেন সচেতন মহল। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গনতন্ত্র পুনঃপ্রতিষ্টার এই মাহেন্দ্রক্ষণে গনতন্ত্রের পবিত্র প্রতীক ধানের শীষ স্থানীয় মনোনয়ন প্রত্যাশীদের হাতে তুলে দিলে এমপি হওয়ার নিশ্চয়তা শতভাগ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট