1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচি উপলক্ষে নলছিটির নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন ‘র‍্যালি,আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জের এক প্রাথমিক প্রধান শিক্ষকের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে অভিভাবকবৃন্দ অতিষ্ঠ প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ শেষ মুহুর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল মাদারীপুরে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের গুরুতর আহত-৬ ঢাকার ধামরাইয়ে ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পোল্ট্রি খামারিরা কাজিপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে স্বাস্হ্য প্রতিনিধিদের দূর্গম চরাঞ্চলে পরিদর্শন মাদারীপুর পৌরসভায় ২০২৬-‘২৭ অর্থবছরে প্রায় ১১১ কোটি টাকার চ্যালেঞ্জিং চূড়ান্ত বাজেট অনুমোদন বদলগাছী উপজেলায় খাস খাজনা অনিয়ম এর অভিযোগ হামলা স্থগিত করে ফের আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র আজ ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় সৎ মায়ের সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা

টানা ৪ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি মিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত ছুটি পাবেন তারা।

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মহানবমী উপলক্ষে আগামী বুধবার (১ অক্টোবর) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরের দিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী হচ্ছে দুর্গাপূজার সাধারণ ছুটি। ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় তা সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে গণ্য হবে। এতে টানা ৪ দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

আগের সরকারের আমলে সরকারি চাকরিজীবীদের জন্য ঈদে তিন দিন ও দুর্গাপূজায় একদিন ছুটি থাকতো। তবে কোনও কোনও বছর নির্বাহী আদেশে এই মেয়াদ বাড়ানো হ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ৮ আগস্ট দায়িত্ব নেয়। গত বছরের অক্টোবরে তারা দুর্গাপূজার সাধারণ ছুটির পাশাপাশি একদিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে। এতে তখনও সাপ্তাহিক দুই দিন ছুটির সঙ্গে টানা ৪ ছুটি পান সরকারি চাকরিজীবীরা।

গত বছরের ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। সে অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির তালিকা প্রণয়ন করে। ওই তালিকা অনুযায়ী এ বছর পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ৯ দিন বন্ধ থাকবে। তবে ছুটির শুরুতে দুদিন সাপ্তাহিক ছুটি পড়ায় টানা ১১ দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়।

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলো বন্ধ থাকবে ১২ দিন। দুর্গাপূজার ১০ দিনের ছুটি ও দুদিনের সাপ্তাহিক বন্ধসহ টানা ছুটি থাকবে ১২ দিন। তবে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মাত্র দুদিন ছুটি থাকবে। আর মাদরাসায় সঙ্গত কারণেই পূজা উপলক্ষে কোনো ছুটি রাখা হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদারাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জি বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর। তার আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ। ফলে ২৬ সেপ্টেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ে পূজার ছুটি শুরু হয়ে যাবে। ছুটি শেষে ৭ অক্টোবর প্রাথমিক বিদ্যালয়ে যথারীতি ক্লাস শুরু হবে।

অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক বন্ধ (শুক্র ও শনিবার) থাকায় মোট ছুটি মিলবে ১২ দিনের।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি-বেসরকারি কলেজেও ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিন ছুটি থাকবে। ছুটি শেষে ৮ অক্টোবর থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে যথারীতি ক্লাস শুরু হবে।

অন্যদিকে দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজায় মাত্র দুদিন ছুটি থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১ ও ২ অক্টোবর কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে দুর্গাপূজায় সঙ্গত কারণেই মাদরাসাগুলোতে কোনো ছুটি নেই।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট