1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার বীরগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  পীরগাছায় ফায়ার সার্ভিসের অবহেলায়,আগুনে তিন বসতঘর পুড়ে ছাই তীব্র ক্ষোভ এলাকাবাসীর

বিশ্বনাথে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিজয় র‌্যালী-পথসভা

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৬ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি::

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে বিজয় র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ‘বিশ্বনাথ উপজেলা ও পৌর’ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়।
পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে র‌্যালীটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রবাসী চত্বরে পথসভাস্থলে এসে শেষ হয়। এর পূর্বে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের খন্ড খন্ড মিছিল এসে দলীয় কার্যালয়ে এসে জড়ো হন।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মঈনুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম।
সভায় বক্তব্য বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সর্বস্থরের মানুষের উন্নয়নে লক্ষ্যে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’ প্রতিষ্ঠা করে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজ সেই বিএনপিই মানুষের সকলের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। বিএনপি মানেই উন্নয়ন, বিএনপি মানেই মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। আর বর্তমানে এক শ্রেণীর মানুষ বিএনপিকে নিয়ে নানান প্রকারের মিথ্যা গুজব ছড়াচ্ছে, আপনারা কেউ এসব গুজবে কান দেবেন না।
বক্তারা আরোও বলেন, সিলেট-২ আসনের সাবেক এমপি এম. ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকে এই অঞ্চলে বিএনপির হাল শক্ত করে ধরে রেখেছেন ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। জননেতা এম. ইলিয়াস আলীর সন্ধান পেতে কাজ করার জন্য আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনাকে এমপি নির্বাচিত করে মহান জাতীয় সংসদে পাঠাতে হবে।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ‘বিজয় র‌্যালী ও পথসভা’য় এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট