1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
যমুনা নদীর ভাঙ্গনে গৃহহীন হচ্ছে শত শত পরিবার ডিমলায় নাশিদ প্রতিযোগিতা ২০২৬ এর আবেদন ফরম বিতরন প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ ৮ম শ্রেণি-এসএসসি পাসেই মিলবে এসএসএফে চাকরির সুযোগ ১১ বছর পর আজ থেকে কার্যকর নবম পে-স্কেল, জানা গেল গেজেটের খবরও মাদকমুক্ত গোদাগাড়ী গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী সমন্বয় করা হলো জ্বালানি তেলের দাম ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচি উপলক্ষে নলছিটির নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন ‘র‍্যালি,আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জের এক প্রাথমিক প্রধান শিক্ষকের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে অভিভাবকবৃন্দ অতিষ্ঠ প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ শেষ মুহুর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল মাদারীপুরে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের গুরুতর আহত-৬ ঢাকার ধামরাইয়ে ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পোল্ট্রি খামারিরা কাজিপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে স্বাস্হ্য প্রতিনিধিদের দূর্গম চরাঞ্চলে পরিদর্শন মাদারীপুর পৌরসভায় ২০২৬-‘২৭ অর্থবছরে প্রায় ১১১ কোটি টাকার চ্যালেঞ্জিং চূড়ান্ত বাজেট অনুমোদন বদলগাছী উপজেলায় খাস খাজনা অনিয়ম এর অভিযোগ হামলা স্থগিত করে ফের আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র আজ ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় সৎ মায়ের সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত

৪৮তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার সহকারী সার্জন পদের মৌখিক পরীক্ষা আগামী ২৪ আগস্ট থেকে শুরু হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ইতোমধ্যে লিখিত (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার ৭৯২ জন প্রার্থীর সময়সূচি প্রকাশ করেছে। পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগরে পিএসসির প্রধান কার্যালয়ে।

সোমবার (১১ আগস্ট) প্রকাশিত বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের একমাত্র যোগ্যতা নয়। নির্ধারিত অনলাইন ফরম এবং প্রয়োজনীয় সনদপত্র জমা দিতে ব্যর্থ হলে প্রার্থিতা বাতিল হবে। এজন্য পিএসসির ওয়েবসাইট বা টেলিটকের নির্ধারিত ঠিকানা থেকে অনলাইনে পূরণ করা বিপিএসসি ফরম-১ ডাউনলোড করে সংগ্রহ করতে হবে এবং নির্ধারিত দিনে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে বোর্ডে জমা দিতে হবে।

মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের দুই সেট সত্যায়িত কাগজপত্র ও মূল সনদ প্রদর্শন করতে হবে। এর মধ্যে রয়েছে— শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, এসএসসি বা সমমান সনদ বা জন্মতারিখের প্রমাণপত্র, বিদেশি ডিগ্রির ক্ষেত্রে সমমান সনদ, বিএমডিসি নিবন্ধন সনদ, মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা প্রতিবন্ধী প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্র, চাকরিতে থাকলে ছাড়পত্র, স্থায়ী ঠিকানার প্রমাণপত্র, পুলিশ ভেরিফিকেশন ফরম, পূরণকৃত বিপিএসসি ফরম-৩, চিকিৎসকের দেওয়া উচ্চতা, ওজন ও বুকের মাপসংবলিত প্রত্যয়নপত্র।

নির্ধারিত কাগজপত্র না দিলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। স্থায়ী ঠিকানা পরিবর্তন বা নারী প্রার্থীর স্বামীর ঠিকানা ব্যবহার করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষরিত সনদ জমা দিতে হবে। বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের পরিকল্পনা থাকলে সরকারের অনুমতিপত্রও প্রয়োজন।

এছাড়া মৌখিক পরীক্ষার আগে অনলাইনে বাংলায় পূরণকৃত বিপিএসসি ফরম-৩ জমা দিতে হবে এবং এর দুই কপি বোর্ডে দিতে হবে। ডাকযোগে কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না; প্রার্থীদের তা অনলাইনে ডাউনলোড করতে হবে। নির্ধারিত তারিখে সব কাগজপত্রসহ হাজির না হলে প্রার্থিতা বাতিল হবে। তারিখ পরিবর্তনের সুযোগ নেই, তবে যৌক্তিক কারণে পিএসসি নিজ বিবেচনায় নতুন তারিখ নির্ধারণ করতে পারে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট