1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

মৌলভীবাজার শহরে নিজ দোকানে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী রুবেল খুন

  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে
সৈয়দ কামরুজ্জামান, মৌলভীবাজার প্রতিনিধিঃ
 মৌলভীবাজার শহরের শমসের নগর সড়কে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ৭ আগস্ট সন্ধ্যায় ৭ টার দিকে শহরের শমসেরনগর সড়কের এফ রহমান ট্রেডিং ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রুবেলকে দুর্বৃত্তের উপর্যপরি ছুরিকাঘাতে গুরুত্বর আহত হন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ধারণা করা হচ্ছে দোকানের ভেতরে এক বা একাধিক দুবৃর্ত্ত তার সাথে দস্তাদস্তির একপর্যায়ে চুরিকাঘাত করে। তাকে গুরুত্ব আহত করে তারা পালিয়ে যায়। দোকানের ভেতরের বিভিন্ন স্থানে রক্তের দাগ ছড়িয়ে আছে। ঘটনার প্রথম দিকে কোনো হাল্লা চিৎকার না হওয়াতে আশপাশের কেউ তা টের পাননি। তাই হামলাকারী এক না একাধিক ছিলো তা কেউই বলতে পারছেন না। তবে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা রয়েছে। প্রত্যক্ষদর্শী অনেকেই বলছেন দুবৃর্ত্তরা পালিয়ে যাওয়ার পর গুরুত্বরও আহত রুবেল বাচাঁর জন্য সাহায্য চেয়ে চিৎকার করলে আশপাশের ব্যবসায়ী ও সিএনজি গাড়ি চালকরা এগিয়ে আসেন।
পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে পৌছলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত ফয়জুর রহমান রুবেল শহরের শ্যামলী এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।২ সন্তানের জনক রুবেল দীর্ঘদিন থেকে মৌলভীবাজার শহরের চৌমহনা ও শমসেরনগর রোড এলাকায় হাডওয়্যার, কাপড় ও মুদি ব্যবসা করে আসছেন। হত্যাকান্ডের পর শহরের সমশেরনগর রোডের ব্যবসায়ীসহ পুরো শহরে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়।শমসেরনগর রোডের ব্যবসায়ীরা তাৎক্ষণিক এই নির্মম হত্যাকান্ডের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হত্যাকারী সনাক্ত করে গ্রেফতারের জোর দাবি জানান। হত্যাকান্ডের খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা আশপাশের ব্যবসায়ী, প্রত্যক্ষদর্শী গাড়ি চালকসহ অন্যান্যদের সাথে কথা বলে এই হত্যাকান্ডের নেপথ্য রহস্য উদঘাটনের চেষ্ঠা চালাচ্ছেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, কে বা কারা হত্যাকান্ড ঘটিয়েছে তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট