1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দুরুণ শুরু দক্ষিণ কোরিয়ার বিশ্ববাজারে কমেছে তেলের দাম বিকালে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন:অর্থমন্ত্রীআমির খসরু মাহমুদ চৌধুরী ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলায় চ্যালেঞ্জ তৈরি করবে: ড. দেবপ্রিয় রাজনীতির মায়াজাল ও সাধারণের ভ্রান্তিবিলাস: এক ঐতিহাসিক দায়বদ্ধতার খেরোখাতা পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড সংকট,ফ্লোরে শুয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা সিংগাইরে শিক্ষককের ওপর হামলা: রাজপথে তীব্র প্রতিবাদ মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড,জরিমানা মাদকের বিরুদ্ধে পুলিশের সাড়াঁশি অভিযানে মাদারীপুরে মদ ও ইয়াবা সহ গ্রেফতার ৪ মাদক কারবারী ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা

কৃষি কাজে নারীর অংশগ্রহণ মজুরি বৈষম্যের শিকার

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৬৩০ বার পড়া হয়েছে

আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় কৃষিকাজে নারীর অংশগ্রহণ বেড়েই চলেছে। পুরুষের সঙ্গে সমানতালে কৃষিক্ষেতে শ্রম দিচ্ছেন নারীরা। তবে এখনও মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন তারা।
খোঁজ নিয়ে জানা যায়,মিঠাপুকুর উপজেলার মিঠাপুকুর গ্রামের নারী শ্রমিক কৃষিজমিতে আগের তুলনায় নারী শ্রমিকের সংখ্যা বেড়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি উৎপাদনে জমিতে ধানের চারা রোপণ থেকে শুরু করে আগাছা বাছাই, সার দেওয়া, ধান কাটা ও মাড়াইসহ নানা কাজে নারীরা পুরুষের পাশাপাশি সমান অবদান রাখছেন। তবে নারী শ্রমিকদের দাবি, এখনও তারা পারিশ্রমিক নির্ধারণে বৈষ্যমের শিকার হচ্ছেন।
৬ জুলাই বুধবার বিকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নস্থ উত্তর বঙ্গের শ্রেষ্ট, বৌদ্ধ বিহার সংলগ্ন ৭ জন নারী শ্রমিক আমন ধানের চারা রোপন করার সময় ছবিটি ক্যামেরা বন্ধিকরি এ প্রতিবেদক আব্দুল হালিম।
সুমি তিগ্যার সাথে আলাপকালে তিনি জানান, তার দুটি সন্তান একজন কন্যাসন্তান। তাঁর স্বামী অনেক আগে মারা গেছেন সেও শ্রমিকের কাজ করতেন। কিন্তু তার অবত্যমানে সংসারে টানা পোড়া ছেলে মেয়ের পড়া লেখার খরচ যোগাতে মাঠে কাম কৃষানি করি, আরেক জন লক্ষ্মী তিগ্যা তিনি বলেন আমি আগে থেকেই কম বেশি মাঠে কাজ করতাম স্বামী অসুস্থতার কারনে শুরু হয় আমাদের সংসারে চরম অভাব-অনটন। এ পর্যায়ে তিনি পাড়ার নারীদের সঙ্গে মাঠে কাজ করতে নেমে পড়েন। প্রথমদিকে একটু লজ্জা-দ্বিধায় থাকতেন পরে পেটের দায়ে নিয়মিত কাজে বেরিয়ে পড়েন। তবে পুরুষের তুলনায় তাদের বেতন অনেক কম। পুরুষরা যতক্ষণ কাজ করেন, তারাও একই সময় কাজ করে অনেক কম বেতন পান বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
অপর নারী শ্রমিক সুফিয়া বেগম জানান, তারা ভোর বেলায় ঘুম থেকে উঠে নিজেদের সংসারের রান্নাসহ অন্যান্য কাজ করে পুরুষদের সঙ্গেই কাজে চলে আসেন। ক্ষেতের কাজও সমানতালে পুরুষের সঙ্গে করে থাকেন। কিন্তু তারা ৩০০ থেকে সাড়ে ৩০০ টাকা হাজিরা পান। অথচ পুরুষরা সাড়ে ৫০০ থেকে ৬০০ টাকা পেয়ে থাকেন। তিনি বলেন, ‘স্বীকার করছি যে, পুরুষদের মতো সব কাজই আমরা করতে পারি না। যেমন– জমিতে কীটনাশন ছিটানো, মাথায় করে বোঝা বহন ইত্যাদি। কিন্তু তাই বলে এত বৈষম্য! পুরুষ শ্রমিক ৬০০ টাকা পেলে আমাদের ৫০০ টাকা দিক, তাই বলে ৩০০-সাড়ে ৩০০।’ এই বৈষম্য দূর করার দাবি জানান তিনি।
একই এলাকার কৃষক বিশ্বনাথ টপ্য জানান, নারীরা কৃষিক্ষেতের নানান কাজে সম্পৃক্ত হয়েছেন বলেই এখনও কৃষিকাজ সম্পন্ন করা যাচ্ছে। তা না হলে কৃষিক্ষেতে শ্রমিক পাওয়াই কঠিন হয়ে পড়ত। শ্রমিক সংকটে বাধ্য হয়ে অনেককেই কৃষিকাজ বাদ দিতে হতো। তবে নারীরা তো শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে থাকেন। কাজও পুরুষের তুলনায় কিছুটা কমই করতে পারেন। তাই বেতনও কম পান।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আবেদীন জানান, আদিকাল থেকেই কৃষিতে নারীর অবদান অনস্বীকার্য। অতীতে নারীরা সরাসরি কৃষিক্ষেতে কাজ না করলেও ফসল কেটে বাড়ি আনার পর প্রায় পুরো কাজ নারীরাই শেষ করতেন। তবে এখন পুরুষের সঙ্গে সমানতালে নারীরা কৃষিক্ষেতের সকল কাজ করে যাচ্ছেন– এটি সুখবর। বর্তমানে কৃষিতে নারীর অংশগ্রহণ ১০ থেকে ১৫ শতাংশ। এটিকে আরও বাড়িয়ে নিতে তারা কাজ করে যাচ্ছেন। এ লক্ষ্যে কৃষি বিভাগের বিভিন্ন প্রশিক্ষণ ও প্রণোদনার ক্ষেত্রে ৩৫ থেকে ৪০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হয় বলে তিনি জানান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট