1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী সপরিবারে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে আহত করলো নেশাগ্রস্থ স্বামী আমতলীতে একশন এইডের পরিচালনায় জলবায়ু দূষনের প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত ২১ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু, স্বস্তি জ্বালানি খাতে ঈদের জন্য সাপ্তাহিক ছুটি বাতিল করল সরকার হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধজাহাজে পালটাপালটি হামলা মিঠাপুকুরে নিখোঁজ কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ও পীরগঞ্জে ডিপ টিউবয়েলের পাহারাদারকে খুন ডিএনসির অভিযানে টাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিপিএলে ম্যাচ ফিক্সিং, ৫ জনকে নিষেধাজ্ঞা দিল বিসিবি বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠন পীরগাছায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘোড়াঘাটে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচার ও অনৈতিক দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন মিঠাপুকুরে নিখোঁজের একদিন পর কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ঈশ্বরগন্জে কাঁচামাটিয়া নদী রক্ষায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান শিক্ষার্থীদের মাঝে ডিএনসির মাদকবিরোধী প্রচার সরাইল-অরুয়াইল সড়কে ভাড়ার নৈরাজ্য, অসহায় সাধারণ যাত্রী ঘোড়াঘাটে ভুলে চিকিৎসা আঙ্গুল হারানো আবিদ

আলুর ন্যায্য মূল্যের দাবিতে নওগাঁয় কৃষকদের মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

আতাউর শাহ্,নওগাঁ প্রতিনিধিঃ 

ধান-গমের মতো আলুর সরকার কতৃক মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নওগাঁর আলু চাষিরা। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলা পরিষদের সামনে দাড়িয়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। এরপর নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলার কৃষক পরিবার এবং আলু ব্যাবসায়ী পরিবারের ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে কৃষকরা বলেন, বাজারে আলুর দাম উৎপাদন খরচের অর্ধেকেরও নিচে। প্রতি কেজি আলুতে ১৭-১৮ টাকা লোকসান হচ্ছে। বিভিন্ন ব্যাংক এবং এনজিও থেকে ঋণ করে আলু চাষ করায় বাজারে দাম না পয়ে সেই টাকা পরিশোধ করতে পারছেন না তারা। সারের দাম অনেক বেশি, সেই হিসাবে শুরু থেকেই এবছর আলুর দাম নাই। খরচের টাকা উঠছে না। ধান চালের সরকারি মূল্য নির্ধারণ করতে পারলে আলুর কেনো হবে না? সরকারের কাছে দাবি জানাই দ্রুত আলুর মূল্য যেনো নির্ধারণ করে দেয়। এমন অবস্থায় সরকারের সুদৃষ্টি কামনা করছেন আলু চাষিরা।

সদর উপজেলার বক্তারপুর গ্রামের আরেক কৃষক বুলবুল ইসলাম বলেন, বাজারে ধানের দাম বেশি চালের দামও বেশি। কিন্তু আলুর কোন দাম নাই। হিমাগারেও খরচ বেশি নেওয়া হচ্ছে। এক মণ আলু চাষ করতেই ১২০০-১৩০০ টাকা করে খরচ হয়েছে। বাজারে এখন আলু বিক্রিই করতে হচ্ছে ৫০০-৬০০ টাকা মণ। তাহলে আমরা যাবো কোথায়? সরকার যদি আমাদের জন্য কোন উদ্যোগ না নেয় তাহলে আমরা শেষ হয়ে যাবো।

শহরের বালুডাঙ্গা এলাকার আলু চাষি সাইফুল আলম বলেন, গরু বিক্রি করে এনজিও থেকে ঋণ নিয়ে লাভের আশায় আলু চাষ করেছিলাম। কিন্তু বাজারে এখন আলু বিক্রি হচ্ছে না। হিমাগারে প্রতি কেজি আলুতে আগের থেকে ৪ টাকা করে বেশি দিতে হচ্ছে। এক কেজি আলু উৎপাদনসহ হিমাগারে রাখতে ২৫-২৬ টাকা খরচ হচ্ছে। বাজারে পাইকারি দরে ১১-১২ টাকার বেশি দামে আলু বিক্রি হচ্ছে না। ঋণের টাকা পরিশোধ করা তো দূরের কথা খরচের টাকা উঠানো নিয়েই এখন চিন্তার মধ্যে আছি।

এ বিষয়ে নওগাঁ কৃষি বিপণন অধিদপ্তরের বিপণন কর্মকর্তা সোহাগ সরকার বলেন, এ বছর ফলন ভালো হওয়ায় আলুর উৎপাদন চাহিদার তুলনায় অনেক বেশি হয়েছে। বছরের এই সময়টাতে অন্যান্য সবজি বাজারে বেশি থাকায় মানুষ আলু কম কিনে। সরকারের পক্ষ থেকে ওএমএস অথবা টিসিবির মাধ্যমে আলু বিক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট