1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত

মিঠাপুকুরে নিখোঁজ কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ও পীরগঞ্জে ডিপ টিউবয়েলের পাহারাদারকে খুন

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম আউলিয়া (রংপুর) প্রতিবেদক:

রংপুরের মিঠাপুকুরে নিখোঁজের একদিন পর আবু সাঈদ (৪০) নামের এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গতকাল সকালে উপজেলার ময়েনপুর ইউনিয়নের নাগেরহাট-কদমতলা সড়কের পাশের একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবু সাঈদ উপজেলার ১০ নং বালুয়া মাসিমপুর ইউনিয়নের উচা বালুয়া গ্রামের বালাবাড়ী এলাকার মোঃ আজগর আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন এবং বাড়িতে গবাদি পশু পালন করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে ময়েনপুর ইউনিয়নের কসবা কৃষ্ণ নগর গামী রাস্তার পাশের একটি আম বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ থানায় নিয়ে আসে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাশের ছবি দেখে পরিবারের লোকজন নিহতের পরিচয় শনাক্ত করেন।

নিহতের পরিবার জানায়, গত বুধবার (৬ মে) রাতে বাড়ি থেকে পার্শ্ববর্তী শাল্টির বাজারে যান আবু সাঈদ। রাত ৮টার দিকে বাজারে চাচা বিপুল মিয়ার সাথে তার শেষ কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি আর বাড়ি ফেরেননি। রাতভর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

এদিকে রংপুরের পীরগঞ্জে বড় আলম পুর ইউনিয়নের উমর পুর গ্রামে ডিপ টিউবয়েলের সেচের ট্রান্সফরমার পাহারা দিতে গিয়ে সংঘবদ্ধ চোরদের হাতে খুন হয়েছেন মফিজার রহমান (৪৫) নামের এক ব্যক্তি। তিনি বিএডিসির সেচ মালিক আমজাদ হোসেনের পুত্র বলে জানা গেছে। গতকাল (৭ মে) খালাশ পীর অভিযোগ কেন্দ্রের আওতাধীন বড় ওমর পুর গ্রামে ডিপ টিউবওয়েলে পাহারাদার থাকা অবস্থায় তাকে হত্যা করে ৩ টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় ওই সংঘবদ্ধ চোর চক্র। (৭মে) বৃহস্পতিবার সকালে শহিদুল ইসলাম নামের এক কৃষক গরু নিয়ে মাঠে যাওয়ার সময় ট্রান্সফরমার গুলো খোলা অবস্থায় পড়ে থাকতে দেখে এগিয়ে গেলে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় তার চিৎকারে আশে পাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে তার লাশ থানায় নিয়ে আসে।

এ দুটি হত্যা কান্ডের ঘটনায় মিঠাপুকুর ও পীরগঞ্জ থানায় পৃথক পৃথক হত্যা মামলা দায়ের হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট