1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত গোদাগাড়ী গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী সমন্বয় করা হলো জ্বালানি তেলের দাম ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচি উপলক্ষে নলছিটির নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন ‘র‍্যালি,আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জের এক প্রাথমিক প্রধান শিক্ষকের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে অভিভাবকবৃন্দ অতিষ্ঠ প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ শেষ মুহুর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল মাদারীপুরে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের গুরুতর আহত-৬ ঢাকার ধামরাইয়ে ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পোল্ট্রি খামারিরা কাজিপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে স্বাস্হ্য প্রতিনিধিদের দূর্গম চরাঞ্চলে পরিদর্শন মাদারীপুর পৌরসভায় ২০২৬-‘২৭ অর্থবছরে প্রায় ১১১ কোটি টাকার চ্যালেঞ্জিং চূড়ান্ত বাজেট অনুমোদন বদলগাছী উপজেলায় খাস খাজনা অনিয়ম এর অভিযোগ হামলা স্থগিত করে ফের আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র আজ ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় সৎ মায়ের সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা

শিবগঞ্জে দুর্ভোগের দীর্ঘশ্বাস: ভাঙা সড়ক আর জনপ্রতিনিধিদের মিথ্যা প্রতিশ্রুতি

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বড় হরিপুর পূর্বপাড়ার বাসিন্দাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে একটি সংস্কারহীন ও সংকীর্ণ সড়কের কারণে। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও সড়কটি সংস্কারে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। বিশেষ করে ইট বাহী ট্রাকের মতো বড় যানবাহন চলাচল এখানে প্রায় অসম্ভব হয়ে পড়েছে, যা স্থানীয় অর্থনীতি ও জনজীবনে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে।
এই সড়কের বেহাল দশা একদিনের নয়, এর পেছনে রয়েছে দীর্ঘদিনের অবহেলা আর দুর্ঘটনার এক বেদনাদায়ক ইতিহাস।

বড় হরিপুর গ্রামের মোজাম্মেল হক বলেন, ২০০১ সালে তৎকালীন জাতীয় সংসদের হুইপ মরহুম রেজাউল বারী দিনাকে প্রটোকল দিতে আসা পুলিশের গাড়িও এই রাস্তা থেকে ছিটকে ধানের জমিতে পড়ে গিয়েছিল। গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তাটির সংস্কারে কেউ আর নজর দেননি।
প্রতিশ্রুতির পাহাড়, কাজের অভাব
নির্বাচনী প্রচারণার সময় জনপ্রতিনিধিরা এই সড়কের সংস্কার নিয়ে অসংখ্য প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এর কোনো প্রতিফলন ঘটেনি।

তিনি আরো জানান, জনপ্রতিনিধিরা বড় হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে এই রাস্তাটি পাকাকরণের (কার্পেটিং) প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সর্বশেষ স্থানীয় নির্বাচনে উপজেলা সরকার দলীয় শীর্ষ নেতাও এই রাস্তার বেহাল দশা থেকে মুক্তির আশ্বাস দিয়েছিলেন।
কিন্তু এসব প্রতিশ্রুতি কেবলই ‘প্রতিশ্রুতির ফুলঝুরি’ হয়েই রয়ে গেছে, কাজের কাজ কিছুই হয়নি।জনগণের ক্ষোভ আর একটাই প্রশ্ন দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কের জন্য বড় হরিপুরবাসীর ভোগান্তি বেড়েই চলেছে।

নয়ন মিয়া বলেন, হরিপুর গ্রামের এই মেঠ রাস্তায় বৃষ্টির পানিতে অনেক খাল ও ভাঙ্গনের সৃষ্টি হয়েছে এর ফলে এই পথে কোন ভ্যান বা ছোট যান চলাচল করতে চায় না। ফলে প্রায়ই আমরা কৃষি পণ্য বাজারে সরবরাহ করতে ও মুমূর্ষু রোগী নিয়ে বিপাকে পরতে হয় আমাদেরকে। রাস্তাটা পাকা হলে আমরা গ্রামবাসী এই নিত্য দিনের দূর্ভোগ থেকে মুক্তি পেতাম।

সরেজমিনে গিয়ে দেখা যায়,চঁলনাকাথী মাদ্রাসা থেকে প্রায় তিন কিলোমিটারে পথ বড় হরিপুর গ্রাম।বৃষ্টির পানিতে কাচা রাস্তাটি কাদায় ভাঙ্গনে খাল খন্দ সৃষ্টি হয়েছে। যার ফলে জনজীবন দুর্ভোগে উঠেছে।

স্থানীয়দের মনে এখন একটাই প্রশ্ন, “আর কত প্রতিশ্রুতি আর কত বছর গেলে এই রাস্তার জনদুর্ভোগ কমবে?” মোকামতলা ইউনিয়নের বড় হরিপুরের মানুষ উন্নয়নের মুখ দেখে না – এমন অভিযোগ এখন এলাকাবাসীর মুখে মুখে।

বড় হরিপুর গ্রামবাসী দ্রুত এই সড়কের সংস্কার করে তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটানোর জন্য জোর দাবি জানিয়েছেন। তারা চান, শুধু প্রতিশ্রুতি নয়, এবার যেন বাস্তবে তাদের এই দাবি পূরণ করা হয়।

শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ আলোকিত নিউজকে জানান,৫০০ মিটারের রাস্তা বরাদ্দ হয়েছে শুধু টেন্ডার বাকি। রাস্তার বাকি অংশ পরবর্তীতে দেওয়া হবে বলে জানান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট