1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

বরিশালের মেহেন্দিগঞ্জে ভূমি উন্নয়ন মেলা পালিত!

  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

 হুমায়ুন কবির ,বরিশাল মেহেন্দিগঞ্জ:

ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেন্দিগঞ্জে ভূমি মেলা ২০২৫ পালিত হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন জমি হচ্ছে প্রতিটি পরিবারের মূল্যবান সম্পদ। এই অমূল্য সম্পদ রক্ষায় সরকারের ভূমি মন্ত্রণালয় বিড়ম্বনাহীন ঘরে বসে সহজেই ভূমি সেবা জনগণের দৌঁরগোড়ায় পৌঁছে দিচ্ছে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ, অনলাইন পদ্ধতিতে জমির নামজারী সৃজনসহ যাবতীয় কার্যক্রম মেহেন্দিগঞ্জ ভূমি অফিস নিরবিচ্ছিন্নভাবে দিয়ে যাচ্ছে। এখন আর সনাতন পদ্ধতি নেই। স্মার্ট জনগোষ্ঠী কে আধুনিক ভূমি সেবা দিতে ভূমি অফিস বদ্ধপরিকর। জাতীয় ভূমি মেলা উপলক্ষে মেহেন্দিগঞ্জে ভূমি অফিসের বর্ণাঢ্য আয়োজনে সোমবার ( ২৬মে ২০২৫) বেলা ১১টায় ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি মেলা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) এসএম মশিউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান। সহকারী কমিশনার ভূমি এসএম মশিউর রহমান বক্তব্যে মেহেন্দিগঞ্জবাসীর উদ্দেশ্যে বলেন ভূমি সংক্রান্ত যেকোনো বিষয় নিয়ে কোন তৃতীয় পক্ষ দালাল বা মধ্যষত্ব ভোগীদের ফাঁদে না পড়ে সরাসরি আমার অফিসে চলে আসবেন আমি এবং আমার অফিস আপনাদের সেবা দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত। নির্দিষ্ট সময়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন দেশের উন্নয়নে অবদান রাখুন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসার মোঃ নজরুল ইসলাম, ভূমির মেলা সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরে সূচনা বক্তব্য রাখেন তহশীলদার মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কানুনগো মোঃ সুলাইমান খান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট