জাহাঙ্গীর হোসেন পাবনা প্রতিনিধি :
৩এপ্রিল ২০২৫ খ্রিঃ পাবনা জেলার ঈশ্বরদী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন জনাব মীর আশরাফ আলী, ডি,আই,জি, ইন্টারনাল অ্যাফেয়ার্স স্পেশাল ব্রাঞ্চ ঢাকা। কে,পি,আই পরিদর্শন শেষে পুলিশ অফিস পাবনা উপস্থিত হলে তাঁকে ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন সহ ডিএসবি পাবনা দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা বৃন্দ। পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে পাবনা জেলার ডিএসবি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি ইন্টারনাল অ্যাফেয়ার্স এসবি ঢাকা মহোদয়। এ সময় প্রধান অতিথি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ডিএসবি পাবনা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্য শোনেন।এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ কাজী শাহনেওয়াজ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্), জনাব মোঃ রেজিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃ আনোয়ার হোসেন ডিএসবি পাবনা, জনাব মোঃ আব্দুস সালাম (অফিসার ইনচার্জ পাবনা থানা) সহ অন্যান্য অফিসারগণ।