1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

লংগদু জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে
তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামটি) প্রতিনিধি: 
রাঙামাটির লংগদুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৮ মার্চ, ২০২৫ ইং (১৭ রমজান) মঙ্গলবার বিকালে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলটি উপজেলার স্থানীয় মাইনীমুখ বাজারে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন এবং সঞ্চালনা করেন উপজেলা এসিসট্যান্ট সেক্রেটারি মোঃ শিহাব উদ্দীন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি রাংগামাটি জেলা আমীর অধ্যাপক মোঃ আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের রাঙ্গামাটি জেলা সভাপতি মোঃ শহিদুল ইসলাম সাফি।এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, এসিসট্যান্ট সেক্রেটারি তাজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, বায়তুল মাল সম্পাদক ওছমান গণি, শুরা ও কর্ম পরিষদ সদস্য খ ম মতিউর রহমান, ছিদ্দিকুর রহমান খোকন, শ্রমিক কল্যাণ ফেডারেশন লংগদু উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হক, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মোঃ নবী হোসেন, মাইনীমুখ বাজার জামে মসজিদের খতিব মাওলানা সাদুর রশিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের জেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম বলেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ন্যায়বিচার, সমতা ও মানবিক মূল্যবোধ নিশ্চিত করা অপরিহার্য। যেখানে প্রত্যেক ব্যক্তি তার অধিকার পাবে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সেই সমাজই হবে শান্তি ও উন্নয়নের আদর্শ। আমাদের দায়িত্ব হলো পবিত্র মাহে রমজান হতে শিক্ষা নিয়ে, সত্য, ন্যায় ও সততার পথে অটল থেকে একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলা। পরে দোয়া ও  ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট