1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

ভোলায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে
আজাদ,ভোলা প্রতিনিধি:  
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভোলা জেলা উত্তর এর উদ্যোগে “তাকওয়া অর্জনে মাহে রমযানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
আজ ১৪ রমাযান, ১৫ মার্চ শনিবার বিকাল তিনটায়, “জেলা পরিষদ হল রুম মিলনায়তনে” বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভোলা জেলা উত্তর এর উদ্যোগে “তাকওয়া অর্জনে মাহে রমযানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মাওলানা সাখাওয়াতুল্লাহ আমীনের সভাপতিত্বে ও প্রকাশনা সম্পাদক মুফতি নাঈম হাসান এর সঞ্চালনায়
অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা উত্তর এর সভাপতি মাওলানা মাকসুদ সাহেব,সহ-সভাপতি মহিউদ্দিন জাবের, সাধারণ সম্পাদক মাওলানা বেলাল সাহেব, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দীন সাহেব, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সালাম সাহেব, সমাজ কল্যান সম্পাদক মাওলানা আলি আকবর সাহেব, যুব মজলিস এর সহ-সভাপতি মুফতি তরিকুল ইসলাম সাহেব, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রিয়াজ মাহমুদ সাহেব, বাইতুল মাল সম্পাদক মাওলানা ইউনুস সাহেব, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আসাদুল্লাহ সাহেব, অফিস সম্পাদক মাওলানা মাকসুদ সাহেব, ছাত্র মজলিসের বাইতুল মাল সম্পাদক জোবায়েরুল হক প্রমুখ।
সম্মানিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন : দারুল উলূম আজিজিয়া মাদ্রাসা আলি নগর এর সম্মানিত পরিচালক  মাওলানা তৈয়বুর রহমান কাসেমী, বাসটার্মিনাল আশ্রাফুল উলূম মাদ্রাসার পরিচালক মাওলানা কামালুদ্দীন সাহেব, ইসলামি ছাত্র শিবির ভোলা জেলা উত্তর এর সভাপতি আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাকসুদ সাহেব বলেছেন, স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংস করার চেষ্টা করেছে কিন্তু আল্লাহ তায়ালা তাদেরকেই ধ্বংস করে দিয়েছেন। আগামীতেও যাঁরা তাদের পথে হাঁটবে তাদেরও এই করুণ পরিণতি ভোগ করতে হবে।
সভাপতির বক্তব্যে মাওলানা সাখাওয়াত আমিন, দ্বীন ইসলামকে সর্বত্র কায়েম এর উপর গুরুত্বারোপ করে বলেন : স্বাধীনতার ৫৫ বছর পরেও আজ আমরা স্বাধীন নয়। আজও আমার বোন আছিয়াকে ধর্ষিতা হতে হয়। যা মুসলমান হিসেবে আমাদের দেশের জন্য লজ্জা জনক। তাই দেশে ইসলামি খেলাফত কায়েম এর বিকল্প নেই। তবে ইসলাম কায়েম এর পদক্ষেপ হিসেবে সর্বপ্রথম আমাদেরকে ব্যক্তিগত জীবনে ও পারিবারিক জীবনে ইসলামি অনুশাসন অবশ্যই মেনে চলতে হবে।
সদ্য মৃত যুব মজলিশ এর সাংগঠনিক সম্পাদক হাফেজ বেলাল রাহ. এর স্মৃতি চারণ করে তার জন্য দুআ করেন ও তাঁর এতিম শিশুদের দেখবাল এর দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়ে বক্তব্য শেষ করেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট