1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করা হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বগুড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই সনদ আমাদেরই তৈরী,দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না ধামরাইয়ে ইউনিয়নের রাস্তার বেহাল দশা,চরম দুর্ভোগে এলাকাবাসী লক্ষ-কোটি মায়ের আর্তনাদ,হে রাষ্ট্র আমাদের সন্তানদের রক্ষা কর ! মাগুরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের বর্ণাঢ্য শোভাযাত্রা ভাঙ্গুড়ায় নিরাপদ দুগ্ধ উৎপাদন,পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু পীরগাছায় নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা,মেডিকেল রিপোর্টে ভিন্ন তথ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ ব্রিজের প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ গাইবান্ধা ও দিনাজপুরের ৩০ হাজার মানুষের জীবন, দুই জেলার যোগসূত্র মাত্র একটি নৌকা কয়েক দিনের মধ্যেই তেহরানে ‘বড় ধরনের হামলা’ হতে পারে: ট্রাম্প দারুল আরকাম মাদ্রাসার চাকরি স্থায়ীকরণে খাগড়াছড়ি জেলা উপ-পরিচালকের অনন্য ভূমিকা, শিক্ষক ও অফিস সহায়কদের কৃতজ্ঞতা প্রকাশ পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত হচ্ছে বৃহস্পতিবার,শতভাগ বাস্তবায়নের আশা ভাঙ্গুড়ায় মাদক ও ক্যাসিনো জুয়ায় আসক্ত স্থানীয় শতাধিক যুবক নওগাঁয় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পীরগাছায় ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষ্যে জনসচেতনতামূলক সভা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের জ্ঞান ও সম্ভাবনার আলোকবর্তিকাঃ উপাচার্য ড. ইসরাফিল শাহীন দুর্গাপুরে ভূমিসেবা মেলার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিলেট জুড়ে খেজুরে সয়রাব, চাহিদা অনুযায়ী দাম নেই

  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধিঃ

রোববার (২ মার্চ) থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। রমজান উপলক্ষে সিলেটের খেজুরের পাইকারী ও খুচরা বাজার গুলোতে লক্ষ্য করা গেছে উপচেপড়া ভিড়। গত বছরের তুলনায় এ বছর আমদানি বেশী হওয়াতে খেজুরের দাম কিছুটা কম। আমদানিতে শুল্ক-কর কমানোয় খেজুর ভেদে কেজিতে দাম কমেছে ৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত। তবে পাইকারী দোকানে দাম কম থাকলেও খুচরা দোকানে খেজুরের দাম প্রি কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা ও কোন কোন খুচরা ফল দোকানে ২০০ থেকে ৩০০ টাকা পার্থক্য লক্ষ্য করা গেছে।
গতকাল শনিবার (১ মার্চ) সিলেটের দক্ষিণ সুরমা কদমতলীস্থ পাইকারী ফল মার্কেট ও নগরীর বন্দরবাজার-কদমতলী খুচরা ফল বিক্রেতাদের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, বাজারে ১৫ থেকে ২০ রকমের খেজুর পাওয়া যাচ্ছে। আবার একই খেজুরের ভিন্ন ভিন্ন দাম রয়েছে। গত বছরের দামের সঙ্গে তুলনা করে দেখা গেছে, সাধারণ মান থেকে উন্নত মানের খেজুরের দাম কেজিতে কমেছে সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ২০০ টাকা।
শনিবার (১ মার্চ) সিলেটের দক্ষিণ সুরমা কদমতলীস্থ ইয়াছিন প্লাজা ফল মার্কেটের খেজুরের পাইকার মেসার্স কৈলাস ফ্রুটস এজেন্সিতে গিয়ে দেখা যায়, ইরাকের ‘জাহিদি’ খেজুর গত বছর রোজায় বিক্রি হয়েছিল ২৩০ টাকা কেজি। এবার একই  খেজুর বিক্রি হচ্ছে সিলেটে ১৮০ টাকা কেজি। মাঝারি আকারের মিশরের ‘মেডজুল’ গত বছর বিক্রি হয়েছিল ১৫০০ টাকা  কেজি। এবার বিক্রি হচ্ছে ১৪৬০, ১৩৬০ ও ১১৫০ টাকা কেজি। এ ছাড়া প্রতি কেজি দুবাইর দাব্বাস খেজুর ৪৫০ থেকে ৩৮০ টাকা, খেজুরের মধ্যে মান অনুযায়ী সৌদি আরবের আজোয়া ১১০০ থেকে ৯০০ টাকা, সৌদি আরবের কলমি ৮৬০  থেকে ৬৬০ টাকা, দুবাইর নাকাল ৩৫০ থেকে ৩০০ টাকা, সায়ের ৩৫০ টাকা থেকে ২৫০ টাকা, সাফারি ৬০০ টাকা, মাশরুখ ৪০০ টাকা, সৌদি আরবের ৮০০ টাকা থেকে ৭৫০ টাকা, দুবাইর হুমায়রা ৫০০ টাকা থেকে ৪৪০ টাকা, তিনোশিয়ার ছড়া  খেজুর ৬০০ থেকে ৫৫০ টাকা, দুবাইর ভিজা জাহিদি (৩০/৩৫ কেজির বস্তা) প্রতি কেজি ২৫০ টাকা  থেকে ১৩৫ টাকা, মিসরের আম্বর ১৩০০ থেকে ৯০০ টাকা, ইরানী মরিয়ম ১২০০ টাকা থেকে ১০০০ টাকা, দুবাইর লুলু  খেজুর ১০ কেজির কার্টুন ৪০০০ থেকে ৩৯০০ টাকা, দুবাইর কাউন্টডাবাস এক কেজির প্যাকেট ৫০০ টাকা থেকে ৪৫০ টাকা ও আলজেরিয়া খেজুর ৫০০ থেকে ৪০০ টাকায় প্রতি কেজি পাইকারী বিক্রি হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট