1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করা হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বগুড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই সনদ আমাদেরই তৈরী,দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না ধামরাইয়ে ইউনিয়নের রাস্তার বেহাল দশা,চরম দুর্ভোগে এলাকাবাসী লক্ষ-কোটি মায়ের আর্তনাদ,হে রাষ্ট্র আমাদের সন্তানদের রক্ষা কর ! মাগুরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের বর্ণাঢ্য শোভাযাত্রা ভাঙ্গুড়ায় নিরাপদ দুগ্ধ উৎপাদন,পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু পীরগাছায় নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা,মেডিকেল রিপোর্টে ভিন্ন তথ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ ব্রিজের প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ গাইবান্ধা ও দিনাজপুরের ৩০ হাজার মানুষের জীবন, দুই জেলার যোগসূত্র মাত্র একটি নৌকা কয়েক দিনের মধ্যেই তেহরানে ‘বড় ধরনের হামলা’ হতে পারে: ট্রাম্প দারুল আরকাম মাদ্রাসার চাকরি স্থায়ীকরণে খাগড়াছড়ি জেলা উপ-পরিচালকের অনন্য ভূমিকা, শিক্ষক ও অফিস সহায়কদের কৃতজ্ঞতা প্রকাশ পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত হচ্ছে বৃহস্পতিবার,শতভাগ বাস্তবায়নের আশা ভাঙ্গুড়ায় মাদক ও ক্যাসিনো জুয়ায় আসক্ত স্থানীয় শতাধিক যুবক নওগাঁয় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পীরগাছায় ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষ্যে জনসচেতনতামূলক সভা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের জ্ঞান ও সম্ভাবনার আলোকবর্তিকাঃ উপাচার্য ড. ইসরাফিল শাহীন দুর্গাপুরে ভূমিসেবা মেলার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বর্ণাট্য র‍্যালি অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

আজিম হোসেন,পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বর্নাট্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে সার্কিট হাউস চত্বরের সামনে ঘুরে এসে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনি, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ নুরুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সরকার,পিরোজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধ্রুব লাল দত্ত বনিক, পিরোজপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন ও জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান। জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্য বলেন, আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করি, কোন ধরনের দুর্নীতির সাথে আমি জড়িত নই এবং কোন দুর্নীতিকে আমি আশ্রায় প্রশ্রয় দিবো না। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি গ্রহণ করে সকলকে দুর্নীতিমুক্ত থাকার নির্দেশ দেন। শহরের ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পৌরসভাকে নির্দেশ প্রদান এবং অবৈধভাবে খাল, সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়া যেসব এলাকায় গভীর নলকুপ বসানো সম্ভব নয়, সেসব এলাকায় সুপেয় পানির ব্যবস্থা গ্রহণের জন্য জনস্বাস্থ্য প্রকৌশলীকে নির্দেশ দেন। অনুষ্ঠানে উপস্থিত সরকারি,বিভিন্ন বেসরকারি কর্মকর্তা বৃন্দ, এনজিও প্রতিনিধি,সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপস্থিত সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন সহ ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট