1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
চরফ্যাশনে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির সরঞ্জামসহ বাবুল নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে গ্রীন লাইন পরিবহনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণসংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়ে মতবিনিময় সভা বীরগঞ্জে মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে ভ্রাম্যমান আদালতের সাজা মানিকগঞ্জে লিকুইড মেডিকেল অক্সিজেনর লরির সাথে মুখোমুখি সংঘর্ষ শুরু হলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৭ দিনের ছুটি বীরগঞ্জ পৌর এলাকায় টুংটাং শব্দে মুখর কামারপাড়া, বাড়ছে ঈদ বাজারের চাপ পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিল শুভেন্দুর সরকার ঘোড়াঘাটে সামনে কোরবানী ঈদে ব্যস্ত হয়ে উঠেছে কামারপল্লী পে স্কেল নিয়ে সরকার চুপ, আসলে পরিকল্পনা কী? ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৩ ধামরাই উপজেলা সেন্টাল প্রেস ক্লাবের পরিচিতি ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত চীনে গ্যাস খনিতে বিস্ফোরণ, নিহত-৯০ মাদারীপুর জেলা পুলিশের ‘মাষ্টার প্যারেড’, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩ ৯ম পে স্কেল: এলো আরেক সুখবর মিঠাপুকুরে খামার ছাড়াও হাটে হাটে চলছে কোরবানির পশুর বেচা-কেনা,সংকট নেই উদ্বৃত্ত আছে এখনও ২৩৭১৫ টি পশু জনসচেতনতা বাড়াতে ডিএনসির মাদকবিরোধী প্রচারণা মাদারীপুরে টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকল্পে সামাজিক প্রতিরোধ জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শমশেরনগর চা বাগানে স্কুলছাত্রী পূর্ণিমা রেলীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে
মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের চা শ্রমিক কন্যা স্কুল ছাত্রী পূর্নিমা রেলী (১০) এর হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছে শিক্ষার্থী ও চা শ্রমিক জনগোষ্ঠী। স্কুল ও চা বাগান শ্রমিকদের আয়োজনে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শমশেরনগর চা বাগানের চাতলাপুর রোডে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। বিক্ষোভ কর্মসূচী থেকে বক্তারা এই নৃশংস হত্যাকান্ডের আসামীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবী জানান ও এই মামলায় আসামী পক্ষে না দাঁড়ানোর জন্য আইনজীবিদের আহ্বান জানান।
শমশেরনগর চা বাগানের ৬ নম্বর শ্রমিক বস্তির চা শ্রমিক আপ্পানা রেলীর মেয়ে পূর্নিমা রেলী গরু আনতে গিয়ে গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিখোঁজ হয়। পরদিন ৬ ফেব্রুয়ারি সকালে চা বাগান লেকের ধারে গলাকাটা ও হাতের কব্জি কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরী করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। শুরু থেকেই চা বাগান শ্রমিকরা ধারণা করে শিশু পূর্নিমাকে শারীরিকভাবে নির্যাতন করে গলা ও হাতের কব্জি কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
এ ঘটনার ১৭ দিন পর ২২ ফেব্রুয়ারি রাতে ঘটনায় জড়িত একই বাগানের দিবস রেংগেট (১৯) এবং ২৩ ফেব্রুয়ারি ভোররাতে উজ্জ্বল বাউরি প্রকাশ ডন (২৩)কে গ্রেফতার করা হয়। আসামী দিবস রেংগেট ধর্ষন করতে ব্যর্থ হয়ে এবং ঘটনা ধামাচাপা দিতে পূর্নিমা রেলীকে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে বলে পুলিশ নিশ্চিত করে।
কিশোরী পূর্ণিমা রেলী শমশেরনগর চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনির শিক্ষার্থী ছিল। তার মুখ চেপে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষন করতে চাইলে তাতে বাঁধা দিলে আসামীরা নৃশংসভাবে হত্যা করে ফেলে যায়। এঘটনায় চা শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়।
গ্রেফতার আসামীদের ফাঁসির দাবি জানিয়ে স্কুল শিক্ষার্থী, চা শ্রমিক, বাগান পঞ্চায়েত ও জনপ্রতিনিধিরা মানব বন্ধন ও বিক্ষোভ করেন। চা শ্রমিক ইউনিয়ন নেতা নির্মল দাস পাইনকার সভাপতিত্বে ও শমশেরনগর চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোপাল গোয়ালার পরিচালনায় বক্তব্য রাখেন চা শ্রমিক নেতা আব্দুল আহাদ, সাবেক ইউপি সদস্য সীতারাম বীন, স্কুল শিক্ষিকা মনি গোয়ালা, শমশেরনগর চা বাগান ইউপি সদস্য ইয়াকুব আলী, সমাজ সেবক সৈয়দ ইসতিয়াক উদ্দীন বাবেল, সাংবাদিক এম.এ.ওয়াহিদ রুলু, নূরুল মোহাইমীন, সালাহউদ্দীন শুভ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, চা বাগানের অবুঝ শিশুটিকে ধর্ষকরা নৃশংসভাবে হত্যা করেছে। এদের কোন অবস্থাতেই ছাঁড় দেয়া যাবে না। বিচারের মাধ্যমে এদের ফাঁসি নিশ্চিত করতে হবে এবং এই আসামীদের পক্ষে আদালতে কোন আইনজীবি না দাঁড়ানোর আহ্বান জানান তারা।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট