1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজর ছাত্রসহ নিহত-২

  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র ও সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের আলাকপুর ও কোড্ডা গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ার শওকত ভূইয়ার ছেলে ওমর ফারুক-(১৮) ও নবীনগর উপজেলার দুরাইন গ্রামের হাজি ইব্রাহিম মিয়ার ছেলে মোকাদ্দেস মিয়া-(৭০)।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল কাদের জানান, ওমর ফারুক ব্রাহ্মণবাড়িয়া গ্যাস ফিল্ড স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র। সে সকালে মোটর সাইকেল মেরামত করতে চিনাইর যায়। সেখানে মেরামত করার পর মোটরসাইকেল মেকানিক ফজলে রাব্বি সহ ব্রাহ্মণবাড়িয়া সদরে ফিরছিলেন।
পথিমধ্যে সুলতানপুর-আখাউড়া সড়কের আলাকপুরে দিগন্ত বাসের সাথে ধাক্কায় মোটর সাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন এবং ফজলে রাব্বির অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করেন।
অপর দিকে, সাবেক সেনা সদস্য মোকাদ্দেস মিয়া তার স্ত্রীসহ আখাউড়ার খড়মপুরে মাজার জিয়ারত করতে যান। সেখান থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে ফিরছিলেন। পথিমধ্যে আখাউড়া-সুলতানপুর সড়কের কোড্ডা এলাকায় একটি ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোকাদ্দেস মিয়া। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট