1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
চরফ্যাশনে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির সরঞ্জামসহ বাবুল নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে গ্রীন লাইন পরিবহনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণসংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়ে মতবিনিময় সভা বীরগঞ্জে মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে ভ্রাম্যমান আদালতের সাজা মানিকগঞ্জে লিকুইড মেডিকেল অক্সিজেনর লরির সাথে মুখোমুখি সংঘর্ষ শুরু হলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৭ দিনের ছুটি বীরগঞ্জ পৌর এলাকায় টুংটাং শব্দে মুখর কামারপাড়া, বাড়ছে ঈদ বাজারের চাপ পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিল শুভেন্দুর সরকার ঘোড়াঘাটে সামনে কোরবানী ঈদে ব্যস্ত হয়ে উঠেছে কামারপল্লী পে স্কেল নিয়ে সরকার চুপ, আসলে পরিকল্পনা কী? ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৩ ধামরাই উপজেলা সেন্টাল প্রেস ক্লাবের পরিচিতি ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত চীনে গ্যাস খনিতে বিস্ফোরণ, নিহত-৯০ মাদারীপুর জেলা পুলিশের ‘মাষ্টার প্যারেড’, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩ ৯ম পে স্কেল: এলো আরেক সুখবর মিঠাপুকুরে খামার ছাড়াও হাটে হাটে চলছে কোরবানির পশুর বেচা-কেনা,সংকট নেই উদ্বৃত্ত আছে এখনও ২৩৭১৫ টি পশু জনসচেতনতা বাড়াতে ডিএনসির মাদকবিরোধী প্রচারণা মাদারীপুরে টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকল্পে সামাজিক প্রতিরোধ জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ্যে বেচাকেনা টিসিবির পণ্য

  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে
মোহাম্মদ লাল মিয়া,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকা উপজেলাধীন শৌলমারী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে টিসিবি’র পণ্য ক্রয় করছেন দালাল মারফত কিছু ব্যবসায়ী। যার ভুক্তভোগী সাধারণ টিসিবি’র কার্ড ধারী ব্যক্তি।

পরিষদের সামনেই দালাল, ফরেয়া ও টিসিবি’র কার্ডধারিদের নিকট থেকে প্রকাশ্যে ক্রয় করছেন ব্যবসায়ী। গতকাল ২রা ফেব্রুয়ারী রবিবার দুপুরে উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদের সামনে এ চিত্র লক্ষ করা গেছে। পরিষদের সামনে টিসিবি’র পণ্য বিতরনকে কেন্দ্র করে সারি সারি ভাবে বস্তার পশরা নিয়ে দাড়িয়ে আছেন ফরেয়া ক্রেতারা। টিসিবি’র পণ্য উত্তোলন করে তা গৃহালয়ে নিয়ে না গিয়ে খোলা মাঠে প্রকাশ্যে বিক্রি করছেন। আনোয়ার হোসেন নামের এক টিসিবি’র কার্ডধারী বলেন, এখন টিসিবি’র মাল দেয় তা সেখানে তেল নেই। চাল ডাল এগুলো বেশি প্রয়োজনীয় পণ্য নয়। আমাদের মত গরিবরা তেলটা থাকলে সাশ্রয়ী হই। তা সেই তেলে নাই। এটা নিয়ে কি হবে। মকবুল হোসেন নামের এক বয়োবৃদ্ধ চাচা জানান, তেলটার জন্য টিসিবি’র পণ্য নেই। সেটাই যখন নাই তখন ডাল চাল নিয়ে কি হবে বাপু। কত করে বিক্রি করছেন জানতে চাইলে এরশাদ আলী জানান, ২শত ৭০টাকা দিয়ে ক্রয় করে ৩শত ২০টাকায় বিক্রি করলাম। এতে ৫০টাকা লাভ হলো। শৌলমারী ইউনিয়ন পরিষদের সচিব মানিক চন্দ্র রায় জানান, এ পরিষদের আওতায় ২ হাজার ১শত ৫৭ জন সুবিধাভোগীর মাঝে টিসিবি’র পণ্য সরবরাহ করেন ডিলার নজরুল ষ্টোর। টিসিবি’র পণ্য ডিলার ব্যতিত বিক্রয় আইনগত দণ্ডনীয় অপরাধ হলেও শৌলমারী ইউনিয়ন পরিষদের তার ব্যতিক্রম চিত্র লক্ষনীয়। এ ব্যাপারে মন্তব্যের জন্য ডিলার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নজরুল ইসলামের মুঠোফোনে একাধিক কল করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি জানান, এমনটি হয়ে থাকলে তা নিয়ম তান্ত্রিক নয়। এটি অবশ্যই নিয়ম বহির্ভূত। ইউএনও মহোদয়ের সঙ্গে আলেচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট