1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে গ্রীন লাইন পরিবহনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণসংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়ে মতবিনিময় সভা বীরগঞ্জে মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে ভ্রাম্যমান আদালতের সাজা মানিকগঞ্জে লিকুইড মেডিকেল অক্সিজেনর লরির সাথে মুখোমুখি সংঘর্ষ শুরু হলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৭ দিনের ছুটি বীরগঞ্জ পৌর এলাকায় টুংটাং শব্দে মুখর কামারপাড়া, বাড়ছে ঈদ বাজারের চাপ পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিল শুভেন্দুর সরকার ঘোড়াঘাটে সামনে কোরবানী ঈদে ব্যস্ত হয়ে উঠেছে কামারপল্লী পে স্কেল নিয়ে সরকার চুপ, আসলে পরিকল্পনা কী? ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৩ ধামরাই উপজেলা সেন্টাল প্রেস ক্লাবের পরিচিতি ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত চীনে গ্যাস খনিতে বিস্ফোরণ, নিহত-৯০ মাদারীপুর জেলা পুলিশের ‘মাষ্টার প্যারেড’, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩ ৯ম পে স্কেল: এলো আরেক সুখবর মিঠাপুকুরে খামার ছাড়াও হাটে হাটে চলছে কোরবানির পশুর বেচা-কেনা,সংকট নেই উদ্বৃত্ত আছে এখনও ২৩৭১৫ টি পশু জনসচেতনতা বাড়াতে ডিএনসির মাদকবিরোধী প্রচারণা মাদারীপুরে টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকল্পে সামাজিক প্রতিরোধ জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত জুমার দিনের যে ১৫ আমল মহানবী (সা.)-এর জীবনে পাওয়া যায় আজ থেকে ঈদের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে

আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

মোহাম্মদ লাল মিয়া,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জামায়াতে ইসলামীর নেতা অ্যাডভোকেট আল-ফারুক আব্দুল লতিফ ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু মোহাম্মদ সোয়েম ৮৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে বিএনপির অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আ্যাডভোকেট কামরুজ্জামান শাসন ৬৬ ভোট পেয়ে পরাজিয় হন।
এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট গোলাম মোস্তফা সজীব ১২২ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম শাহ ১১ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আসাদুজ্জামান খান ১০৯ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন সরকার ১০৫ ভোট পেয়েছেন। লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ ১২৬ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আলপনা রায় রেখা ৮৪ ভোট পেয়ে পরাজিত হন। ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট হুজুর আলী ১৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হৃদয় চন্দ্র শর্মা ৮২ ভোট পেয়ে পরাজিত হন।
(৩০ জানুয়ারি)বৃহস্পতিবার ভোট গ্রহণ ও গণনা শেষে রাতে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা অ্যাডভোকেট আবু আহামেদ নুরুল জাকী।
তিনি জানান, আইনজীবী সমিতির নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সমিতির ভোটার ২২১ জন। এর মধ্যে কাস্ট হয়েছে ২১৬টি। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট