1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
আজ ফারাক্কা লংমার্চের ৫০ বছর বিশ্ববাজারে সোনার দামে বড় ধস, কারণ একটাই আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, একাধিক কর্মসূচি বালিয়াডাঙ্গীতে ঘরের তালা ভেঙে পিঁয়াজ এর বিজ সহ দুর্ধর্ষ চুরি,ও স্বর্ণাকংকার লুট “মানবাধিকার কারো দান নয়,এটা জন্মগত অধিকার” এই প্রতিপাদ্যে মানবাধিকার সংগঠন মাদারীপুরে আইন সহায়তা কেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার কাজী সাইমুম সিরাজকে আহবায়ক করে’আমরা জুলাই যোদ্ধার’ কমিটি অনুমোদন সিঙ্গাইরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে সাত্তার ফাউন্ডেশন, অনুদান প্রদান ঠাকুগাঁওয়ে খোলা মাঠে পড়ে ছিল এসএসসির ৫০ খাতা বাজারে বেড়েছে সব ধরণের সবজির দাম, অস্বস্তিতে ক্রেতা বালিয়াকান্দিতে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার রাতেই দায়িত্ব বুঝিয়ে দিয়ে অবসরে গেলেন ডিএমপি কমিশনার সরওয়ার ডিএনসির অভিযানে গাঁজাসহ যুবক আটক, কারাদণ্ড পরীক্ষার ফল প্রকাশ,পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবী কোরবানিতে টানা ৭ দিন ছুটি, প্রজ্ঞাপন জারি ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে একদিন ব্যাপী সেমিনার ও বর্ণাঢ্য র‌্যালি ডিএনসির অভিযানে অ্যাম্পুল বুপ্রেনরফাইন উদ্ধার,গ্রেফতার-৩ রংপুরে জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ব্রি- হাইব্রিড ৩ জাতের বোরো ধান ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২ ট্রাম্প-শি জিনপিং বৈঠক শুরু

বাউয়েট শিক্ষার্থীদের নবীনবরণ

  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

আল আমিন,নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে (বাউয়েট) ফল সেমিস্টার-২০২৪ এ ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন বাউয়েট উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান। এ সময় রেজিস্ট্রার  লে. কর্ণেল (অব.) কে এফ এ সোহেল, প্রক্টর ও সিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মাছুদার রহমানসহ সকল বিভাগের প্রধান, শিক্ষকমন্ডলি, কর্মকর্তা এবং নবাগত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীদের উপাচার্য বলেন, ’তোমাদেরকে ছাত্র জীবনে ৩টি জিনিস মেনে চলতে হবে- সুস্থ থাকতে হবে, নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে এবং কিছু ভালো অভ্যাস গড়ে তুলতে হবে।’ বাউয়েট শৃঙ্খলা ও নিয়ম কানুনের ব্যাপারে সচেতন। আশা করছি তোমরা বিশ্ববিদ্যালয়ের অনুসৃত শৃঙ্খলা পালন করবে। বাউয়েট কর্তৃপক্ষ এবং শিক্ষকবৃন্দ সকলেই তোমাদের সঙ্গে আছি। তোমাদের শিক্ষা জীবন সমৃদ্ধ হোক, তোমরা সুস্থ ও সুন্দর থেকে লেখাপড়া সম্পন্ন করে বাউয়েটের আলোকিত নক্ষত্র হয়ে উঠবে এটাই আমার প্রত্যাশা।

অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের অগ্রজ শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেয়। উপাচার্য পড়ালেখার প্রতি আগ্রহী করে তোলার জন্য নবাগত শিক্ষার্থীদের হাতে মহামূল্যেবান বই তুলে দেন। এছাড়া নবীনবরণ অনুষ্ঠানটিকে আনন্দঘন, স্মরণীয় করে রাখার এবং সকল জড়তা কাটানোর জন্য আটটি বিভাগের উদ্যোগে নবীনদের অংশগ্রহণে আইসব্রেকিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট