1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
চরফ্যাশনে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির সরঞ্জামসহ বাবুল নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে গ্রীন লাইন পরিবহনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণসংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়ে মতবিনিময় সভা বীরগঞ্জে মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে ভ্রাম্যমান আদালতের সাজা মানিকগঞ্জে লিকুইড মেডিকেল অক্সিজেনর লরির সাথে মুখোমুখি সংঘর্ষ শুরু হলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৭ দিনের ছুটি বীরগঞ্জ পৌর এলাকায় টুংটাং শব্দে মুখর কামারপাড়া, বাড়ছে ঈদ বাজারের চাপ পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিল শুভেন্দুর সরকার ঘোড়াঘাটে সামনে কোরবানী ঈদে ব্যস্ত হয়ে উঠেছে কামারপল্লী পে স্কেল নিয়ে সরকার চুপ, আসলে পরিকল্পনা কী? ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৩ ধামরাই উপজেলা সেন্টাল প্রেস ক্লাবের পরিচিতি ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত চীনে গ্যাস খনিতে বিস্ফোরণ, নিহত-৯০ মাদারীপুর জেলা পুলিশের ‘মাষ্টার প্যারেড’, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩ ৯ম পে স্কেল: এলো আরেক সুখবর মিঠাপুকুরে খামার ছাড়াও হাটে হাটে চলছে কোরবানির পশুর বেচা-কেনা,সংকট নেই উদ্বৃত্ত আছে এখনও ২৩৭১৫ টি পশু জনসচেতনতা বাড়াতে ডিএনসির মাদকবিরোধী প্রচারণা মাদারীপুরে টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকল্পে সামাজিক প্রতিরোধ জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক কর্মশালা

  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে
সৈয়দ কামরুজ্জামান মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক কর্মশালা করেছে মৌলভীবাজার যুব উন্নয়ন অধিদপ্তর। তারুণ্যের উৎস উপলক্ষে সোমবার দুপুরে ঘুমরা এলাকায় যুব প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফরহাত নূর এর সভাপতিত্বে ও প্রশিক্ষক হুমায়ুন কবির এর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো: আনোয়ার হোসেন, সাংবাদিক বকশি ইকবাল আহমদ ও যুব প্রতিনিধি হাকালুকি যুব সাহিত্য পরিষদের সভাপতি হোসাইন আহমদ প্রমুখ। প্রধান অতিথি বলেন, দেশকে পরিবর্তন করতে হলে আগে নিজের পরিবর্তন করতে হবে। নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার মাধ্যমেই দেশের অর্থনৈতিক পরিবর্তন সম্ভব। আত্মকর্মসংস্থানের জন্য কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই। জেনারেল শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিলেই কর্মসংস্থান বাড়বে।
কর্মশালায় সাংবাদিক, যুব সংগঠক, আত্মকর্মী, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, জেলা তথ্য অফিসের কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ক্যাপশন: মৌলভীবাজারে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক কর্মশালায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসাইন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট