1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
চরফ্যাশনে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির সরঞ্জামসহ বাবুল নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে গ্রীন লাইন পরিবহনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণসংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়ে মতবিনিময় সভা বীরগঞ্জে মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে ভ্রাম্যমান আদালতের সাজা মানিকগঞ্জে লিকুইড মেডিকেল অক্সিজেনর লরির সাথে মুখোমুখি সংঘর্ষ শুরু হলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৭ দিনের ছুটি বীরগঞ্জ পৌর এলাকায় টুংটাং শব্দে মুখর কামারপাড়া, বাড়ছে ঈদ বাজারের চাপ পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিল শুভেন্দুর সরকার ঘোড়াঘাটে সামনে কোরবানী ঈদে ব্যস্ত হয়ে উঠেছে কামারপল্লী পে স্কেল নিয়ে সরকার চুপ, আসলে পরিকল্পনা কী? ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৩ ধামরাই উপজেলা সেন্টাল প্রেস ক্লাবের পরিচিতি ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত চীনে গ্যাস খনিতে বিস্ফোরণ, নিহত-৯০ মাদারীপুর জেলা পুলিশের ‘মাষ্টার প্যারেড’, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩ ৯ম পে স্কেল: এলো আরেক সুখবর মিঠাপুকুরে খামার ছাড়াও হাটে হাটে চলছে কোরবানির পশুর বেচা-কেনা,সংকট নেই উদ্বৃত্ত আছে এখনও ২৩৭১৫ টি পশু জনসচেতনতা বাড়াতে ডিএনসির মাদকবিরোধী প্রচারণা মাদারীপুরে টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকল্পে সামাজিক প্রতিরোধ জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুরে বিএনপি’র আহবায়ক কমিটি পুর্ণবিবেচনার দাবিতে সদর উপজেলার আলোচনা সভা ও গণ-মিছিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টারঃ
মেহেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি পুর্ণবিবেচনার দাবিতে গণ মিছিল করেছে মেহেরপুর সদর উপজেলা বিএনপি। বৃহস্পতিবার ২৩ শে জানুয়ারি  বেলা ১২ টার দিকে মেহেরপুর সরকারি কলেজ মোড় প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়, পরে কলেজ মোড় থেকে একটি মিছিল বের হয়েছে, মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়, মিছিলে নেতাকর্মীরা মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি পুর্ণবিবেচনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সহ সংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্ট,সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,বিএনপির নেতা মোঃ শফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা কৃষকদলের আহবায়ক মাহবুবুর রহমান, শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা, গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা ছাত্রদলের সভাপতি আকিত জাভেদ সেনজির,স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আহমেদ রাজিব খান, জেলা যুবদলের সহ-সভাপতি বাবু সাবের,জেলা যুবদলের সহ-দফতর সম্পাদক খোরশেদ আলম (দুখু),যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর সুজন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত আফরোজ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
এর আগে কলেজ মোড় প্রাঙ্গণে একটি পথসভা হয়। পথসভায় বক্তারা বলেন, ১৬ বছর যারা রাজপথে লড়াই সংগ্রামে ছিল না তারা আজ আহ্বায়ক কমিটি হয়েছে, এই আহবায়ক কমিটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের দোসরদের কমিটিতে নিয়ে আসছে,এ কমিটি আমরা মানি না, কমিটি হবে শহীদ শামসুজ্জোহা পার্কে জনগণের সামনে, জনগণের কথায় হবে শেষ কথা।
বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা শুক্রবারের রাজনীতি করি না!শুক্রবারে রাজনীতি যারা করে তারা জনগণের সাথে মিশতে পারে না, জনগণই ঠিক করে দেবে আগামী মেহেরপুরে বিএনপির কে হাল কে ধরবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট