1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার বীরগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  পীরগাছায় ফায়ার সার্ভিসের অবহেলায়,আগুনে তিন বসতঘর পুড়ে ছাই তীব্র ক্ষোভ এলাকাবাসীর

সুষ্ঠু নির্বাচনের জন্য অনেক লড়াই সামনে রয়ে গেছে

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য অনেক লড়াই আমাদের সামনে রয়ে গেছে। যেখানে কালো টাকা ও পেশিশক্তি যেন আমাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। এখন থেকে হাত মজবুত করতে হবে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে পথসভায় এসব কথা বলেন তিনি। মাগুরা থেকে চুয়াডাঙ্গা যাওয়ার সময় পথসভায় অংশ নেন।

জামায়াতের আমির বলেন, নিরপেক্ষ মানুষকে দেশের শাসন ক্ষমতায় দেখতে চাই। জনগণের ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায় দেশ পরিচালনার অধিকার জামায়াতের হাতে এলে আমরা দেশের মালিক হবো না, হবো দেশের সেবক।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশবাসীর ঋণ পরিশোধ করতে হবে এমন নৈতিক বোধসম্পন্ন জাতি গড়ে তুলতে চাই। পাশাপাশি এমন একটা শিক্ষা চাই, যে শিক্ষার পাট চোকানোর পরই সার্টিফিকেট হাতে নিয়ে অফিসে অফিসে, মামু-খালুর কাছে দৌড়াদৌড়ি করতে হবে না। শিক্ষা শেষ করার পর একহাতে থাকবে সার্টিফিকেট অপর হাতে উঠে আসবে কাজ।

পথসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বকর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট