1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
চরফ্যাশনে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির সরঞ্জামসহ বাবুল নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে গ্রীন লাইন পরিবহনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণসংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়ে মতবিনিময় সভা বীরগঞ্জে মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে ভ্রাম্যমান আদালতের সাজা মানিকগঞ্জে লিকুইড মেডিকেল অক্সিজেনর লরির সাথে মুখোমুখি সংঘর্ষ শুরু হলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৭ দিনের ছুটি বীরগঞ্জ পৌর এলাকায় টুংটাং শব্দে মুখর কামারপাড়া, বাড়ছে ঈদ বাজারের চাপ পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিল শুভেন্দুর সরকার ঘোড়াঘাটে সামনে কোরবানী ঈদে ব্যস্ত হয়ে উঠেছে কামারপল্লী পে স্কেল নিয়ে সরকার চুপ, আসলে পরিকল্পনা কী? ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৩ ধামরাই উপজেলা সেন্টাল প্রেস ক্লাবের পরিচিতি ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত চীনে গ্যাস খনিতে বিস্ফোরণ, নিহত-৯০ মাদারীপুর জেলা পুলিশের ‘মাষ্টার প্যারেড’, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩ ৯ম পে স্কেল: এলো আরেক সুখবর মিঠাপুকুরে খামার ছাড়াও হাটে হাটে চলছে কোরবানির পশুর বেচা-কেনা,সংকট নেই উদ্বৃত্ত আছে এখনও ২৩৭১৫ টি পশু জনসচেতনতা বাড়াতে ডিএনসির মাদকবিরোধী প্রচারণা মাদারীপুরে টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকল্পে সামাজিক প্রতিরোধ জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

মোয়াজ্জেম সরকার দিনাজপুর প্রতিনিধিঃ

সৃষ্টির সেবায়, স্রষ্টার সন্তুষ্টি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জের শালবন মিলনায়তনে একটি অলাভজনক, সেবামূলক, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশন” এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও রক্তদাতাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল স্বেচ্ছাসেবীদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি শালবন মিলনায়তন থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শালবন মিলনায়তনে শেষ হয়।

র‌্যালি শেষে জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মো. নাঈম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অসহযোগী অধ্যাপক  এবিএম কামরুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর গফুর, রংপুর বিভাগের শ্রেষ্ঠ মহিলা শিক্ষিকা সুলতানা রাজিয়া আঁখি, বীরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক স্বপন শর্মা, ঝাড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মতিউল ইসলাম, জেলা দায়রাজজ আদালতের অ্যাডভোকেট চাঁন মিয়া, উত্তরের কণ্ঠ পত্রিকার সম্পাদক মাহাবুর রহমান আঙ্গুর, বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, দৈনিক কালের কণ্ঠের বীরগঞ্জ প্রতিনিধি সোহেল আহমেদ, দৈনিক ইত্তেফাক এর বীরগঞ্জ প্রতিনিধি উত্তম শর্মা।

এসময় আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা সাইফুল্লাহ সাইফ, আমন্ত্রিত উপজেলার সকল ব্লাড ব্যাংক এর সদস্যবৃন্দ, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার সাংবাদিক আব্দুল জলিল, দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক মো. ফরহাদ হোসেন, দৈনিক মানব কণ্ঠ পত্রিকার সাংবাদিক প্রদীপ রায় জিতু, দৈনিক খবরপত্র পত্রিকার সাংবাদিক নাজমুল ইসলাম, সবুজ বাংলা নিউজ এর সাংবাদিক মোজাম্মেল হক, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক জাহিদ হাসান, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার সাংবাদিক আরিফ ইসলাম,দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার এবং বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সভাপতি মোয়াজ্জেম সরকার রুবেল সাংবাদিক সংস্থার উপদেষ্টা হারুনুর রশিদ সহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে সকল সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভাটি সঞ্চালনা করেন বীরগঞ্জের ধারাভাষ্যকার মো. জয়নাল আবেদীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট