1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

ঝিনাইদহে হচ্ছে মিষ্টি আঙুর

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

তাওহিদুল ইসলাম,শৈলকুপা প্রতিনিধি:
সুস্বাদু ও মিষ্টি আঙুর বাংলাদেশেও চাষ করে যে সফলতা পাওয়া যায় তারই প্রমাণ দিয়েছেন ঝিনাইদহ সদরের প্রান্তিক কৃষক আরিফুল ইসলাম। আঙুরগাছ লাগিয়ে ফলনও ভালো পেয়েছেন তিনি। সুস্বাদু আর ফলন ভালো হওয়ায় আবাদে আগ্রহ দেখাচ্ছেন এলাকার অন্যান্য কৃষকরাও। কৃষি বিভাগ বলছে, আঙুর আবাদে দেওয়া হচ্ছে নানা সহযোগিতা। সেইসঙ্গে উৎসাহিত করা হচ্ছে অন্যদেরও। সরেজমিন দেখা যায়, বাঁশের মাচায় ঝুলছে থোকা থোকা রসালো আঙুর। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে থাকা সুস্বাদু এই রসালো আঙুর ফলের পরিচর্যায় ব্যস্ত কৃষক। ঝিনাইদহের সদর উপজেলার বেতাইদুর্গাপুর গ্রামের কৃষক আরিফুলের ড্রাগন বাগানে গেলে দেখা মিলবে এই মিষ্টি আঙ্গুর চাষের দৃশ্য। ২০২৩ সালে পরীক্ষামূলক ১০টি জাতের চারা রোপণ করে সফল হন কৃষক আরিফুল।

সফলতা পেয়ে ২০২৪ সালে বাণিজ্যিকভাবে ১৭শতক জমিতে আঙুর চাষ শুরু করেন। অনলাইনের মাধ্যমে ভারত ও চীন থেকে চারা সংগ্রহ করে প্রায় ১০০ গাছ লাগিয়েছেন। তার বাগানে একুলো,বাইকুনুর, ব্লাক ম্যাজিক, ভেলেজ ও সিলভাসহ কয়েক জাতের আঙুরগাছ রয়েছে। চারা রোপণের ৮ মাসের মধ্যে পেয়েছেন ফলন।

দৃষ্টিনন্দন আর সুস্বাদু হওয়ায় প্রতিনিয়ত আঙুর বাগান দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। তার এই সফলতা দেখে আগ্রহ দেখাচ্ছেন এলাকার অনেক কৃষক। কৃষক ও দর্শনার্থীরা জানান, দেশে মিষ্টি আঙুর উৎপাদন হলে বাইরের দেশ থেকে আঙুর আনা লাগবে না। দেশে উৎপাদিত আঙুর দেশের চাহিদা মিটিয়ে বাইরে রপ্তানি করে লাভবান হওয়া যাবে।

আঙুর চাষি আরিফুল ইসলাম জানান, কৃষি অফিসের পাশাপাশি সরকারি সহযোগিতা পেলে দেশেই আঙুর চাষ করে চাহিদা মেটানো সম্ভব। চলতি মৌসুমে প্রতি গাছে ১০ থেকে ১৫ কেজি হারে ফলন পাওয়ার আশা করছেন তিনি। ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক যস্টি চন্দ্র রায় জানান, আঙুর উৎপাদনে পরামর্শসহ করা হচ্ছে নানা সহযোগিতা। সেইসঙ্গে উৎসাহিত করা হচ্ছে অন্য কৃষকদেরও। বাইরের দেশ থেকে আঙুর আমদানিতে যে খরচ তার থেকে কম খরচে দেশেই মিষ্টি আঙুর উৎপাদন করা সম্ভব বলে কৃষিবিদরা মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট