1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নিজেদের নাগরিকদের জন্য তৃতীয় ধাপের (পুনর্বিবেচনা) সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য জারি করা হয়েছে চতুর্থ ধাপের সতর্কতা, অর্থাৎ এই এলাকায় ভ্রমণে কঠোরভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হালনাগাদ করা ভ্রমণ নির্দেশিকায় এসব সতর্কবার্তা প্রকাশ করা হয়।বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশে মাঝে মধ্যেই আকস্মিকভাবে বিক্ষোভের ঘটনা ঘটছে, যা যে কোনো সময় সহিংস রূপ নিতে পারে। এ কারণে মার্কিন নাগরিকদের সব ধরনের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

তৃতীয় ধাপের সতর্কতা অর্থ—ভ্রমণের আগে গন্তব্য দেশের পরিস্থিতি ভালোভাবে বিবেচনার পর সিদ্ধান্ত নেওয়া উচিত। এটি সাধারণত সংশ্লিষ্ট দেশে ভ্রমণ নিরুৎসাহিত করতে ব্যবহৃত হয়। শুধুমাত্র অপরিহার্য ভ্রমণ ছাড়া এ ধরনের গন্তব্য এড়িয়ে চলার পরামর্শ থাকে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন এলাকায় পকেটমারি, ছিনতাই, চুরি, মাদক কারবারের মতো অপরাধের আশঙ্কা রয়েছে, বিশেষ করে রাজধানী ঢাকায়। সেইসঙ্গে সন্ত্রাসী হামলার ঝুঁকির কথাও উল্লেখ করা হয়।সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায়, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মীদের রাজধানীর বাইরে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানসহ পার্বত্য চট্টগ্রাম এলাকায় মাঝেমধ্যে সাম্প্রদায়িক সহিংসতা, অপরাধ, সন্ত্রাসবাদ, অপহরণসহ নানা নিরাপত্তাজনিত ঝুঁকি দেখা দেয়। ব্যক্তিগত বিরোধের পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করেও অপহরণের ঘটনা ঘটেছে বলে জানানো হয়। একইসঙ্গে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড ও রাজনৈতিক সহিংসতাও ওই অঞ্চলে ভ্রমণকারীদের জন্য অতিরিক্ত ঝুঁকি তৈরি করে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভ্রমণের জন্য বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অনুমতি গ্রহণ বাধ্যতামূলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট