1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
মিসাইলের রেঞ্জ দুই হাজার কিলোমিটার রাখার বাধ্যবাধকতা তুলে নিল ইরান মুকসুদপুর কামিল মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত,আহত-৪ মাদারীপুর চেম্বার্স অব কমার্সের সভাপতি কাওসার হাওলাদারের ব্যবসাবান্ধব পরিবেশ তৈরীর আহবান লক্ষ্মীপুরে সাবেক পিপি এডভোকেট জসীম ও তাঁর পরিবারের রাজনৈতিক দ্বিমুখী ভূমিকা নিয়ে প্রশ্ন ৭ নভেম্বরের রাজপথ কাঁপানো স্লোগানে ছিল বিদ্রোহ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ইতিহাস,প্রেক্ষাপট ও তাৎপর্য মেসির পর ১০ নম্বর জার্সি আপাতত কাউকে দিচ্ছে না আর্জেন্টিনা মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু ভঙ্গুর অর্থনীতিতেও জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ঠাকুরগাঁওয়ে ত্রাণমন্ত্রী দুলু নেত্রকোণার সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান,৫০ হাজার টাকা জরিমানা মাদারীপুরে ফুটবলকে শহর-লোকালয়ে ছড়িয়ে দেওয়ার প্রয়াস স্থানীয় এমপি জাহান্দার আলী মিয়ার স্বৈরাচার আ. লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার অবসরের ঘোষণা দিলেন রোনালদো লালমনিরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর জাঁকজমকপূর্ণ ভার্চুয়াল উদ্বোধন সরকারি মুকসুদপুর কলেজের নবীনবরণ অনুষ্ঠানে উন্নয়নের নতুন আশ্বাস দিলেন এমপি সেলিমুজ্জামান বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় সমঝোতা সই সাংবাদিক ও মালিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি এমবাপ্পেকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের নতুন রেকর্ড সরাইলে ৩ প্রতিবন্ধী শিশু পেল হুইলচেয়ার,৬ হতদরিদ্র পরিবার পেল গাভী বিজিবি বিশেষ অভিযানে সীমান্ত থেকে ৭টি ভারতীয় গরু আটক আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুকসুদপুর কামিল মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর কামিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মাদ্রাসার তৃতীয় তলার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার আরবি প্রভাষক আবুল ফজলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. রুহুল আমিন, উপাধ্যক্ষ মুফতি মো. মাইন উদ্দীন মোল্লা, সহকারী প্রভাষক সুফিয়া খাতুন ও সহকারী শিক্ষক আব্দুল কাইয়ূম শরীফ।

বক্তারা তাঁদের বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের উল্লেখযোগ্য দিক ও দেশের ইতিহাসে তাঁর অবদান সম্পর্কে আলোচনা করেন।

আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে দিবসটির সঙ্গে সংশ্লিষ্ট সিপাহি-জনতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট