1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ইতিহাস,প্রেক্ষাপট ও তাৎপর্য মেসির পর ১০ নম্বর জার্সি আপাতত কাউকে দিচ্ছে না আর্জেন্টিনা মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু ভঙ্গুর অর্থনীতিতেও জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ঠাকুরগাঁওয়ে ত্রাণমন্ত্রী দুলু নেত্রকোণার সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান,৫০ হাজার টাকা জরিমানা মাদারীপুরে ফুটবলকে শহর-লোকালয়ে ছড়িয়ে দেওয়ার প্রয়াস স্থানীয় এমপি জাহান্দার আলী মিয়ার স্বৈরাচার আ. লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার অবসরের ঘোষণা দিলেন রোনালদো লালমনিরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর জাঁকজমকপূর্ণ ভার্চুয়াল উদ্বোধন সরকারি মুকসুদপুর কলেজের নবীনবরণ অনুষ্ঠানে উন্নয়নের নতুন আশ্বাস দিলেন এমপি সেলিমুজ্জামান বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় সমঝোতা সই সাংবাদিক ও মালিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি এমবাপ্পেকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের নতুন রেকর্ড সরাইলে ৩ প্রতিবন্ধী শিশু পেল হুইলচেয়ার,৬ হতদরিদ্র পরিবার পেল গাভী বিজিবি বিশেষ অভিযানে সীমান্ত থেকে ৭টি ভারতীয় গরু আটক আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ঘাটাইলে বাস থেকে ৩০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা তারেক রহমানের স্লোগানকে হাদিস বলে পদ হারালেন সরকারি কর্মকর্তা মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের জয়,নিশ্চিত ৫১ আসন সব সম্পত্তি লিখে নেওয়ার পর ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে রাখার অভিযোগ সন্তানদের বিরুদ্ধে গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু

নেত্রকোণার সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান,৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত একজনকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সোমেশ্বরী নদী শুধু দুর্গাপুরের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আধার নয়, এটি এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও পরিবেশগত ভারসাম্যের সঙ্গেও নিবিড়ভাবে জড়িত। অথচ অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, তীরবর্তী জনপদ ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
শুধু জরিমানা করেই এ ধরনের অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। প্রয়োজন নিয়মিত নজরদারি, অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিক আইনগত ব্যবস্থা এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত সব পক্ষকে জবাবদিহির আওতায় আনা।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, সোমেশ্বরী নদীর অস্তিত্ব, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। একই সঙ্গে নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা অবৈধ বালু উত্তোলনের তৎপরতা স্থায়ীভাবে বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এটাই সকলের প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট